সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তাঁর অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা বলেছেন ওই ঠিকাদার। এদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম। এ সময় তিনি তাঁর বিরুদ্ধে করা অভিযোগ তদন্তের দাবি জানান। নূরুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে তিনি চিত্রা পোস্টকে বলেন, তাঁর নির্বাচনী এলাকার একটি সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কাজ করছেন ওই ঠিকাদার। এলাকাবাসী শুরু থেকেই কাজে নানা অনিয়মের অভিযোগ করছিলেন। গতকাল ওই এলাকায় গেলে এলাকাবাসী আবার অভিযোগ করেন। পরে তিনি ঠিকাদারের লোকজনকে বলে আসেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। এরপর শহরে ফিরে শোনেন, ওই ঠিকাদার তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। নূরুল ইসলাম, সংসদ সদস্য, সুনামগঞ্জ–৪ আমি বলেছি, কোনো অনিয়ম করা যাবে না। এখন নিজের অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী ঠিকাদারের নাম মো. শফিকুল ইসলাম। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। ইসলাম ট্রেডার্স নামে তাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। তিনি জানান, সুনামগঞ্জ–বিশ্বম্ভরপুর সড়কের চারটি সেতুর অ্যাপ্রোচ সড়ক উঁচু করা, পাশে ব্লক বসানো ও গাইড ওয়াল নির্মাণ এবং একটি সেতু নির্মাণের কাজ করছেন তিনি। দুটি প্যাকেজে প্রায় ৯৬ কোটি টাকার কাজ করাচ্ছে সওজ। মো. শফ
আন্তর্জাতিক•৭৯ বার পঠিত

