খনার বচনে রয়েছে, ‘ফাল্গুনে না রুলে ওল, শেষে হয় গন্ডগোল।’ অর্থনীতির ক্ষেত্রেও এটি সত্য। এখানে সময় গেলে সাধন হয় না। এই সরকার ৯ মাস পূর্ণ করল। অর্থনীতির একটি ভালো আরম্ভ দেখাতে পারেনি। রাজনৈতিক ভারসাম্যের বিষয়গুলো প্রথমেই সুরাহা করে ফেললে আজকের বাংলাদেশ ভিন্ন অবস্থায় চলে যেত। ইউনূস আমলের কলাকৌশল অনুকরণ করতে গিয়ে নিম্ন প্রবৃদ্ধির ফাঁদে প্রবেশ করেছে। ফাল্গুনে ওল রোপণ করেনি বিধায় এখন রাজনৈতিক ও শাসনিক অস্থিরতা বাড়ছে। তারই ছায়া পড়েছে আইএমএফ ও বিশ্বব্যাংকের মানসপটে। বাংলাদেশকে নিয়ে আইএমএফের আগামী পাঁচ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এককথায়, ‘রোদনভরা এ বসন্ত সখী, কখনো আসেনি বুঝি আগে।’ বাংলাদেশকে নিয়ে একাদিক্রমে পাঁচ বছরের নিম্ন প্রবৃদ্ধির যুগ এর আগে আইএমএফ বা বিশ্বব্যাংক কেউই দেখায়নি। আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৭-২০৩১ কালপর্বে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮২ শতাংশ, যা এ অঞ্চলে সর্বনিম্নই শুধু নয়, এটি নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করার এক নির্ঘাত সনদ। যে তিন ‘আর’ দিয়ে রণকৌশল সাজালে বিনিয়োগ বাড়বে অর্থ উপদেষ্টার কাছে যা ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ একটি উচ্চ প্রবৃদ্ধির দেশ, যাকে বিশ্বের অনেক গবেষক উত্থানমুখী অর্থনীতি বা ‘ইমার্জিং ইকোনমি’ বলে ডাকত, সে কিনা সেই তালিকা থেকে বাদ পড়ে গেল! বাংলাদেশ স্বল্পোন্নত দেশের খোঁয়াড় থেকে নিজেই এখন আর মুক্ত হতে চাইছে না আরও বছর তিনেক, যা নিম্ন প্রবৃদ্ধির সনদকে আবারও সত্যায়িত করল। কেন বাংলাদেশ প্রবৃদ্ধির ‘এক্সিলারেশন’ থেকে ‘ডিসেলারেশন’-এর কবলে পড়ল? কেন এই ত্বরণ থেকে গতির মন্দায়ন, তার উত্তর খোঁজা এখন খুব জরুরি। বাংলাদেশে কি সত্যিই প্রবৃদ্ধির ত্বরণ ঘটেছিল? আশির দশকে দেশের গড় প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ, যা নব্বইয়ের দশকে ৪ দশমিক ৭ শতাংশ, ২০০০-
এনভিডিয়ার আয়ে চীনের প্রভাব ও ভুয়া কোম্পানির মাধ্যমে চিপ বিক্রির অভিযোগ তুললেন স্কট বেসেন্ট
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এনভিডিয়ার বিরুদ্ধে সন্দেহজনকভাবে চীনের বাজারে চিপ বিক্রি করে আয় স্ফীত করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান এবং কোম্পানির বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগের পরামর্শ দেন।




