বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার তিন বড় কোম্পানি হুন্দাই, হানওয়া ও স্যামসাং। দেশটির সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা শেষে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকালে হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি হয়। এই গ্রুপ বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করবে। পাশাপাশি বিনিয়োগের সুযোগ, ব্যবসা সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উপায় খুঁজবে। বৈঠকে অর্থমন্ত্রী বলেন, প্রচলিত বস্ত্র ও তৈরি পোশাকনির্ভর অংশীদারত্বের বাইরে গিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল শিল্পে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পণ্য পরিবহন ও অবকাঠামো খাতে দক্ষিণ কোরীয় বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তিনি। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে মূলধন প্রত্যাবাসনপ্রক্র
এনভিডিয়ার আয়ে চীনের প্রভাব ও ভুয়া কোম্পানির মাধ্যমে চিপ বিক্রির অভিযোগ তুললেন স্কট বেসেন্ট
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এনভিডিয়ার বিরুদ্ধে সন্দেহজনকভাবে চীনের বাজারে চিপ বিক্রি করে আয় স্ফীত করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান এবং কোম্পানির বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগের পরামর্শ দেন।




