সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ভোর ২:৩৩
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান। দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ। তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে। আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি। আমাদের বাহিনীর সর্বোচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে স্বীকার করলেও আরাগচি বলেন, ইরান ‘আত্মসমর্পণ করবে না’। তিনি বলেন, ‘আমরা অবিচল থাকতে এবং প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা আমাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করব।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কাতার যাচ্ছে তেহরানের প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের সঙ্

স্ব
প্রকাশ:শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:২০(৩১ অক্টোবর ২০২৬)
আপডেট:সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ভোর ২:২৫
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট আন্তর্জাতিক বার্তা বিভাগ
আন্তর্জাতিক
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট আন্তর্জাতিক বার্তা বিভাগচিত্রা পোস্ট ভেরিফাইড

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান। দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ। তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে। আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি। আমাদের বাহিনীর সর্বোচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে স্বীকার করলেও আরাগচি বলেন, ইরান ‘আত্মসমর্পণ করবে না’। তিনি বলেন, ‘আমরা অবিচল থাকতে এবং প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা আমাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করব।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কাতার যাচ্ছে তেহরানের প্রতিনিধিদল

ইরানের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের সঙ্

বিজ্ঞাপন
সংবাদ ইন-কনটেন্ট ব্যানার
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

থমাস কাণ্ডের পর নতুন প্রামাণ্যচিত্র নিয়ে মুখ খুললেন বিল ইভান্স
আন্তর্জাতিক

থমাস কাণ্ডের পর নতুন প্রামাণ্যচিত্র নিয়ে মুখ খুললেন বিল ইভান্স

থেরানসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ থমাসের অংশীদার বিল ইভান্স প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। নাথান ফিল্ডার ও ল্যান্স ওপেনহাইমের প্রামাণ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’-এ তাদের জীবন ও চিত্রায়ন নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া কারাগারে থমাসের সঙ্গে তার পরিবারের নিয়মিত সাক্ষাৎ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।

২ ঘণ্টা আগে
ধর্ষণের দায়ে কারাদণ্ডের পর মুখ খুললেন রাসেল ব্র্যান্ডের স্ত্রী লরা ব্র্যান্ড
আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে কারাদণ্ডের পর মুখ খুললেন রাসেল ব্র্যান্ডের স্ত্রী লরা ব্র্যান্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের কারাদণ্ডের এক সপ্তাহ পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন তার স্ত্রী লরা ব্র্যান্ড। তিনি একাই তাদের সাপ্তাহিক ইউটিউব অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বামীর পাঠানো একটি বার্তা দর্শকদের পড়ে শোনান।

২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে হায়ার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে এক হাতে ক্যাচ নিয়ে বাজিমাত প্রখ্যাত তারকারপুত্রের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হায়ার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে এক হাতে ক্যাচ নিয়ে বাজিমাত প্রখ্যাত তারকারপুত্রের

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হাই স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে সেন্ট জোসেফস্ প্রিপ দলকে জয় এনে দিয়েছেন প্রখ্যাত এনএফএল তারকা মারভিন হ্যারিসনের ছেলে জেট হ্যারিসন। রোমাঞ্চকর এই জয়ে ফিলাডেলফিয়া ক্যাথলিক লিগ ক্লাস সিক্স-এ এর শিরোপা ঘরে তোলে তার দল।

৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে প্যারাগ্লাইডিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে প্যারাগ্লাইডিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যে প্যারাগ্লাইডিং করার সময় আকস্মিক জরুরি পরিস্থিতির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ। কেন্ডাল কাউন্টি করোনালের কার্যালয় জানিয়েছে, প্লেনফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৩ ঘণ্টা আগে

আলোচিত খবর

আলোচিত খবর