জাপানে বাড়ি বা জমি কিনতে দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক নয়। এমনকি জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা সেখানে সম্পত্তির মালিক হতে পারেন। তবে জমি কেনাবেচার আগে জাপানের আইন, করব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা থাকতে হবে। এখন জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কিনতে পারবেন বিদেশে সম্পত্তি কেনার কথা ভাবলে অনেকের মনেই প্রথমে আসে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতির বিষয়টি। তবে জাপানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন। দেশটিতে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতীয়তাভিত্তিক সাধারণ কোনো নিষেধাজ্ঞা নেই। জাপানের বাইরে বসবাস করেও সেখানে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কেনা সম্ভব। তবে কৃষিজমি ও বিশেষ নিরাপত্তা সংশ্লিষ্ট এলাকার সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। কেনার আগে যা বিবেচনা করবেন জাপানে সম্পত্তি কেনার প্রথম ধাপ হলো নিজের প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী সম্পত্তি নির্বাচন। কেউ সেখানে বসবাসের জন্য বাড়ি কিনতে চান, কেউ আবার ভাড়া দেওয়ার মাধ্যমে আয় কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশ্যে সম্পত্তি কেনেন। উদ্দেশ্য অনুযায়ী সম্পত্তির অবস্থান, ধরন ও সম্ভাব্য ব্যয়ের হিসাব আলাদা হতে পারে। সম্পত্তি পছন্দের পর সাধারণত লাইসেন্সধারী আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাবেচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এ সময় সম্পত্তির মালিকানা, জমির নিবন্ধন, ভবনের অবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। পুরোনো ভবন কেনার ক্ষেত্রে নির্মাণের সময়কাল, ভূমিকম্প-সহনশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বিবেচনায় রাখা উচিত। যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন জমি পছন্দের পর লাইসেন্সধারী আব
এন্ড টি অ্যান্ড স্টেডিয়ামে সংঘর্ষে আহত ডালাসবয়সের ভক্তের মর্মান্তিক মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এন্ড টি অ্যান্ড স্টেডিয়ামে ডালাসবয়স ও সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্স ম্যাচের আগে এক সংঘর্ষের ঘটনায় আহত ৩৬ বছর বয়সী ভক্ত মারিও নারো চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে আর্লিংটন পুলিশ বিভাগ। পরিবার জানিয়েছে, স্টেডিয়ামে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেওয়ার পর বুধবার তার মৃত্যু হয়।

