২০০৬ সালে গবেষক হিসেবে যখন আমি প্রথম সমসাময়িক ফ্রান্স নিয়ে কাজ শুরু করি, তখন দেশটি সবেমাত্র এক ভয়াবহ শহরকেন্দ্রিক সহিংসতার ধাক্কা সামলে উঠছিল। পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে একটি বিদ্যুৎ সাবস্টেশনে লুকিয়ে থাকা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সেই ঘটনার সূত্রপাত। ২০০৫ সালের শেষভাগের কয়েক সপ্তাহ ধরে ক্ষুব্ধ তরুণসমাজ পুলিশি সহিংসতা, বর্ণবাদ, সামাজিক বৈষম্য এবং ফ্রান্সের সামাজিক অঙ্গীকার ভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমে এলে পুরো দেশ যেন জ্বলে উঠেছিল। আজ ২০ বছর পর এসেও বিশ্বজুড়ে দেখা ফ্রান্সের ছবিগুলো কিন্তু একই রকম রয়েছে। হাইস্কুল শিক্ষার্থীদের একটি আন্দোলন থেকে যা শুরু হয়েছিল, তা আজ রূপ নিয়েছে এক তীব্র জাতীয় হাহাকার ও ক্ষোভে। একদিকে চলছে ভাঙচুর ও সরকারি ভবনে অগ্নিসংযোগ, অন্যদিকে কাঁদানে গ্যাস ও ধোঁয়ার গ্রেনেডে সজ্জিত দাঙ্গা পুলিশের সহিংসতা। ফ্রান্স কেন আন্দোলনকারীদের ওপর এত সহিংস হয়ে উঠছে এর ঠিক পরপরই ধারাভাষ্যকার, রাজনীতিবিদ, টকশো সঞ্চালক এবং রাজনৈতিক কর্মীদের পক্ষ থেকে মন্তব্যের ঝড় ওঠার বিষয়টিও বেশ অনুমেয় ছিল। এরা সবাই সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার এই দৃশ্যটিকে নিজের স্বার্থে ব্যবহার করতে প্রস্তুত। বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রান্সের মানুষদের নিয়ে বাঁধাধরা কিছু বুলি আওড়ানো হয়েছে—কাউকে বলা হয়েছে অত্যন্ত বিপ্লবী, আবার কাউকে বলা হয়েছে উন্মাদ। অন্যদিকে ডানপন্থীদের তরফ থেকে প্রচার করা হয়েছে নিছক কিছু অসত্য তথ্য; দাবি করা হয়েছে যে, অভিবাসীদের তথাকথিত অনুপ্রবেশ নাকি ফরাসি ও পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মতো যাঁরা দীর্ঘদিন ধরে সমসাময়িক ফ্রান্স নিয়ে কাজ করছেন, তাঁদের জন্য এই তাত্ক্ষণিক প্রতিক্রিয়া বা মন্তব্যের হিড়িক বেশ ক্লান্তিকর। তবে
এন্ড টি অ্যান্ড স্টেডিয়ামে সংঘর্ষে আহত ডালাসবয়সের ভক্তের মর্মান্তিক মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এন্ড টি অ্যান্ড স্টেডিয়ামে ডালাসবয়স ও সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্স ম্যাচের আগে এক সংঘর্ষের ঘটনায় আহত ৩৬ বছর বয়সী ভক্ত মারিও নারো চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে আর্লিংটন পুলিশ বিভাগ। পরিবার জানিয়েছে, স্টেডিয়ামে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেওয়ার পর বুধবার তার মৃত্যু হয়।

