শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৫:৪৭
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার

ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হন বলে দাবি করেছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। তাঁর ভাষ্য, পরে বিকাশে দেড় লাখ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ছাড়া পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন। মনিরুল হক বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি। মনিরুল হক কীভাবে অপহৃত হয়েছিলেন এবং কীভাবে মুক্তি পান তা শুক্রবার বিকেলে মুঠোফোনে চিত্রা পোস্টকে জানান। বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় তিনি অপহৃত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়। মঈন উদ্দিন তখন সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছিলেন। বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতি রোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়। মঈন উদ্দিনের ভাষ্য, একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হককে আটকে রাখেন হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকেন। পরে তাঁকে ধরে নিয়ে যান। প্র

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:২০(১ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩১
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
রাজনীতি
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হন বলে দাবি করেছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। তাঁর ভাষ্য, পরে বিকাশে দেড় লাখ টাকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ছাড়া পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন। মনিরুল হক বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি। মনিরুল হক কীভাবে অপহৃত হয়েছিলেন এবং কীভাবে মুক্তি পান তা শুক্রবার বিকেলে মুঠোফোনে চিত্রা পোস্টকে জানান। বাগেরহাট বিএনপির এই নেতা বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় তিনি অপহৃত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়। মঈন উদ্দিন তখন সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছিলেন। বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতি রোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়। মঈন উদ্দিনের ভাষ্য, একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হককে আটকে রাখেন হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকেন। পরে তাঁকে ধরে নিয়ে যান। প্র

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

কংগ্রেসে ধর্মনিরপেক্ষ সদস্যের সংখ্যা বেড়েছে, পাঁচজন নতুন আইনপ্রণেতা ধর্মীয় পরিচয় ছাড়াই

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ধর্মীয় পরিচয়হীন ভোটারদের অংশ ২৭% এ পৌঁছেছে। 119তম কংগ্রেসে এখন পাঁচজন আইনপ্রণেতা ধর্মীয় পরিচয় প্রকাশ করেছেন, যা দুই বছরের আগের একমাত্র সদস্যের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

৮ ঘণ্টা আগে
হাকেম জেফ্রিসের বিরুদ্ধে বামপন্থীদের বিদ্রোহ ভেস্তে গেল, ডেমোক্রেটিক দলের ভেতরেই বড় জয় পেলেন শীর্ষ নেতা

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির নেতা হাকেম জেফ্রিসের বিরুদ্ধে বামপন্থীদের দলীয় বিরোধিতার প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। বুধবার অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে বিপুল ভোটে স্পিকার পদের নমিনেশন জিতে নেন তিনি।

১ দিন আগে
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকানদের বাজেট সমঝোতা প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকানদের প্রস্তাবিত ৩৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা নির্ভর বাজেট সমঝোতা প্যাকেজটি হাউজে পাস হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পর্যাপ্ত ব্যয় সংকোচন বা সাশ্রয়ের ব্যবস্থা না থাকায় হাউজ রিপাবলিকানরা এই উদ্যোগের বিরোধিতা করছেন।

১ দিন আগে
ডোনাল্ড ট্রাম্পের যুগ পেরিয়ে নতুন নেতৃত্বের দিকে এগোনোর আহ্বান উটাহর গভর্নরের

উটাহর রিপাবলিকান গভর্নর স্পেন্সার কক্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অধ্যায় পেরিয়ে এখন রিপাবলিকান পার্টির নতুন নেতৃত্বের কথা ভাবা উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাহী অভিজ্ঞতাসম্পন্ন গভর্নরদের মধ্য থেকে প্রার্থী উঠে আসার আশাবাদ ব্যক্ত করেন।

১ দিন আগে