আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসির বিদায়ের মুহূর্ত স্মরণ করে গভীর আবেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, মেসিকে বিদায় জানাতে যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও রাখা হতো, তবুও তা কানায় কানায় পূর্ণ হয়ে যেত।
বিশ্বজয়ী অধিনায়ক মেসির জাতীয় দল এবং ফুটবল বিশ্বে অনন্য অবদানের কথা উল্লেখ করে স্কালোনি বলেন, ফুটবল ইতিহাসে মেসির মতো প্রভাব খুব কম খেলোয়াড়ই রাখতে পেরেছেন। তার প্রতিটি ম্যাচ দেখতে সমর্থকদের যে ব্যাকুলতা, তা অন্য যেকোনো অর্জনের চেয়ে বড়।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুষ্ঠানে কোচ বলেন, দলের তরুণ খেলোয়াড়দের কাছে মেসি সবসময় এক অনন্য অনুপ্রেরণা এবং দিকনির্দেশক হিসেবে কাজ করেছেন। মাঠের খেলা এবং মাঠের বাইরের নেতৃত্ব—সবদিক থেকেই মেসি ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি।



