ভারতের বিনোদন জগতে এখন এক আতঙ্কের নাম লরেন্স বিষ্ণোই, বিশেষ করে বলিউডে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গেছে। সর্বশেষ ১৮ অক্টোবর বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকার খবর আসে। বলিউডের আরেক অভিনেতা সালমান খানের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে ওই হামলা হয়েছিল বলেও বলা হয়। পরপর কয়েকটি হামলার ঘটনায় নাম আসার পরও মুম্বাই পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে কেন জিজ্ঞাসাবাদ করতে পারছে না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। মুম্বাই পুলিশের বিষ্ণোইকে হাতে না পাওয়ার কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ। বিষ্ণোই এখন গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে কারাগারের বাইরে নেওয়ার ওপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিনিষেধ রয়েছে। অন্য তদন্ত সংস্থার তাঁকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও বিশেষ অনুমতির প্রয়োজন হয়। অমিত শাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সালের আগস্টে ফৌজদারি কার্যবিধির ২৬৮ ধারার আওতায় ওই আদেশ জারি করে। এতে অন্য কোনো সংস্থার জিজ্ঞাসাবাদের জন্য লরেন্স বিষ্ণোইকে কারাগার থেকে বাইরে নেওয়া নিষিদ্ধ করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির জায়গায় কার্যকর হওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৩০৩ ধারার আওতায় ওই আদেশের মেয়াদ সাম্প্রতিক সময়ে কয়েক দফা বাড়ানো হয়েছে। অমিত শাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সালের আগস্টে ফৌজদারি কার্যবিধির ২৬৮ ধারার আওতায় একটি আদেশ জারি করে। এতে অন্য কোনো সংস্থার জিজ্ঞাসাবাদের জন্য লরেন্স বিষ্ণোইকে জেল থেকে বাইরে নেওয়া নিষিদ্ধ করা হয়। ওই
হুটি অ্যান্ড দ্য ব্লোফিশের গান গায়ক ড্যারিয়াস রাকারের স্বীকারোক্তি: দিনে পুরো এক বোতল ওয়াস্কি
হুটিকার নতুন ডকুমেন্টারি 'They Called Me Hootie'-তে ড্যারিয়াস রাকার স্বীকার করেছেন, ব্যান্ডের সর্বোচ্চ জনপ্রিয়তার সময় তিনি প্রতিদিন পুরো এক বোতল ওয়াস্কি পান করতেন। তিনি দাবি করেন, ট্যুর বাসে মাদক ব্যবহার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল এবং এমনকি ট্র্যাশ ব্যাগ ভরা মাশরুমও কেনা হয়েছিল।



