সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ভোর ২:২৫
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার কথা এসেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বরাতে এমন তথ্যসংবলিত তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেয়েছে টাস্কফোর্স। এ নিয়ে চতুর্থবারের মতো সময় পেল টাস্কফোর্স। পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। টাস্কফোর্স ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে সেদিন উপস্থিত হতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন। এর আগে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, টাস্কফোর্সের সদস্যসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে আলোচনাকালে তাঁরা প্রাথমিকভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত করে যাচাই বাছাই করছেন মর্মে জানান। তাঁদের প্রাথমিক তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্যাদি পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে হস্তান্তর করবেন বলে জানান। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আর রু

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭(২৭ অক্টোবর ২০২৬)
আপডেট:শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ৪:৫২
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার কথা এসেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বরাতে এমন তথ্যসংবলিত তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেয়েছে টাস্কফোর্স। এ নিয়ে চতুর্থবারের মতো সময় পেল টাস্কফোর্স। পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। টাস্কফোর্স ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে সেদিন উপস্থিত হতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন। এর আগে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, টাস্কফোর্সের সদস্যসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে আলোচনাকালে তাঁরা প্রাথমিকভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত করে যাচাই বাছাই করছেন মর্মে জানান। তাঁদের প্রাথমিক তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্যাদি পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে হস্তান্তর করবেন বলে জানান। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আর রু

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর