মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, রাত ১০:২১
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

ঢাকায় পর্তুগিজ দূতাবাস এবং সরাসরি বিমান চলাচল চালুর আহ্বান বাংলাদেশের

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ঢাকায় পর্তুগিজ কূটনৈতিক মিশন স্থাপন এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম কামরুল হাসান লিসবনের বেলেম প্যালেসে দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশকালে এই প্রস্তাব দেন।

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯(২০ অক্টোবর ২০২৬)
আপডেট:শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৮
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকায় একটি স্থায়ী পর্তুগিজ কূটনৈতিক মিশন চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম কামরুল হাসান গত সোমবার লিসবনের ঐতিহাসিক বেলেম প্যালেসে পর্তুগিজ প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরোর কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন। লিসবস্থ বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পরিচয়পত্র পেশের এই আনুষ্ঠানিকতা বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার সম্পর্কে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। সাক্ষাতকালে রাষ্ট্রদূত কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পক্ষ থেকে পর্তুগিজ প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন
সংবাদ ইন-কনটেন্ট ব্যানার

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় স্থায়ী পর্তুগিজ মিশন খোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জানান যে, এর মাধ্যমে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এছাড়া, দ্বিপক্ষীয় গতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করা, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন