সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৪
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা: সংসারের ভরসা হারল দুই পরিবার

তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও। গতকাল রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দু্ই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুইজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়া এলাকায়। একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে। শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁর চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে তাঁর চাচাকে জিম্মি করে। পরে মুকুল ও শাকিব বাঁচাতে গেলে তাঁদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এ নিয়ে কথা হয় আতিক বসুনিয়ার সঙ্গেও। তিনি বলেন, ‘গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’ নিজ বাড়ির সামনে আহাজারি করছেন শাকিবের মা সাবেদা খাতুন। আজ নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়ায় আজ সোমবার তারাগঞ্জ সদর থেকে ১৯ কিলোমিটার দূরে বসুনিয়া পা

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫(৪৮ মিনিট আগে)
আপডেট:সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:১০
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও। গতকাল রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দু্ই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুইজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়া এলাকায়। একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে। শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁর চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে তাঁর চাচাকে জিম্মি করে। পরে মুকুল ও শাকিব বাঁচাতে গেলে তাঁদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এ নিয়ে কথা হয় আতিক বসুনিয়ার সঙ্গেও। তিনি বলেন, ‘গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’ নিজ বাড়ির সামনে আহাজারি করছেন শাকিবের মা সাবেদা খাতুন। আজ নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়ায় আজ সোমবার তারাগঞ্জ সদর থেকে ১৯ কিলোমিটার দূরে বসুনিয়া পা

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন