শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৮ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরেছেন পর্যটকেরা, হোটেল না পেয়ে ভোগান্তি

আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়া ২ হাজার ৯৩৩ পর্যটক ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় তাঁদের খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়। পর্যটকেরা জানান, ফেরার পথে অবরোধকারীদের বাধা ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে ছিলেন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুল মালেকের সঙ্গে। পরিবারের আট সদস্যকে নিয়ে বুধবার দুপুরে সাজেকে গিয়েছিলেন তিনি। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের খাগড়াছড়িতে ফেরার কথা ছিল।আব্দুল মালেক বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ শুনি, একটি সংগঠন সড়ক অবরোধের ডাক দিয়েছে। আজ ফেরার পথে অবরোধকারীরা গাড়ি আটকে রেখেছিলেন। ভয়ভীতির মধ্যেও ভালোভাবেই খাগড়াছড়িতে পৌঁছেছি। এখন রাতে বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি।’ সাজেকের সাম্পারি গেস্টহাউসের কর্মচারী জুগেশ্বর ত্রিপুরা বলেন, ‘সাজেক বন্ধ ঘোষণা করায় বাড়ি ফিরছিলাম। উজো বাজারে এসে দেখি, গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের গাড়িগুলো নিয়ে আসেন।’ তবে সাজেক থেকে ফিরে হোটেলের কক্ষ খালি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা। মিজানুর রহমান নামে এক পর্যটক বলেন, ‘আমাদের পরিবারের ছোট–বড় মিলিয়ে শুক্রবার পর্যন্ত সাজেকে থাকার কথা ছিল। সে অনুযায়ী শুক্রবার রাতে ঢাকা যাওয়ার টিকিট করেছি। এখন খাগড়াছড়ি এসে শহরের দুইটি ভালো হোটেলে রুম খালি না থাকায় পরিবার–পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’ খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, সব পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। অনেকে খাগড়াছড়ি ছেড়ে চলে যাচ্ছেন, অনেকে এখনো খাগড়াছড়িতে অবস্থান করছেন। আজ সকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে প্রায় ২ হাজার ৯৩৩ পর্যটক আটকা পড়েন। সকাল নয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পা

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, সকাল ১০:১১(২২ অক্টোবর ২০২৬)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:২৬
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট স্পোর্টস ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়া ২ হাজার ৯৩৩ পর্যটক ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় তাঁদের খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়। পর্যটকেরা জানান, ফেরার পথে অবরোধকারীদের বাধা ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে ছিলেন। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুল মালেকের সঙ্গে। পরিবারের আট সদস্যকে নিয়ে বুধবার দুপুরে সাজেকে গিয়েছিলেন তিনি। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের খাগড়াছড়িতে ফেরার কথা ছিল।আব্দুল মালেক বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ শুনি, একটি সংগঠন সড়ক অবরোধের ডাক দিয়েছে। আজ ফেরার পথে অবরোধকারীরা গাড়ি আটকে রেখেছিলেন। ভয়ভীতির মধ্যেও ভালোভাবেই খাগড়াছড়িতে পৌঁছেছি। এখন রাতে বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি।’ সাজেকের সাম্পারি গেস্টহাউসের কর্মচারী জুগেশ্বর ত্রিপুরা বলেন, ‘সাজেক বন্ধ ঘোষণা করায় বাড়ি ফিরছিলাম। উজো বাজারে এসে দেখি, গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের গাড়িগুলো নিয়ে আসেন।’ তবে সাজেক থেকে ফিরে হোটেলের কক্ষ খালি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা। মিজানুর রহমান নামে এক পর্যটক বলেন, ‘আমাদের পরিবারের ছোট–বড় মিলিয়ে শুক্রবার পর্যন্ত সাজেকে থাকার কথা ছিল। সে অনুযায়ী শুক্রবার রাতে ঢাকা যাওয়ার টিকিট করেছি। এখন খাগড়াছড়ি এসে শহরের দুইটি ভালো হোটেলে রুম খালি না থাকায় পরিবার–পরিজন নিয়ে কী করব বুঝতে পারছি না।’ খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, সব পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। অনেকে খাগড়াছড়ি ছেড়ে চলে যাচ্ছেন, অনেকে এখনো খাগড়াছড়িতে অবস্থান করছেন। আজ সকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে প্রায় ২ হাজার ৯৩৩ পর্যটক আটকা পড়েন। সকাল নয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পা

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন