আগুনে পুড়ে যাওয়া ঘরে ঘুমিয়ে আছে একটি পরিবার। সব হারিয়েও অটুট পরিবারটির পারস্পরিক বন্ধন ও ভালোবাসা—ছবির মাধ্যমে এই মানবিক বার্তা তুলে ধরে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান । সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারটির অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার বা প্রায় আড়াই কোটি টাকা। তাঁর কাছে ছবিটির গল্প শুনেছেন সজীব মিয়া কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরেই ঘুমাচ্ছে একটি পরিবার। ২০২৫ সালের ২৮ নভেম্বর তোলা ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রী পিনু রহমান রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে গত ২৫ নভেম্বর। সেদিন ছিল মঙ্গলবার। পেশায় আমি ব্যাংকার। অফিস থাকায় সেদিন ঘটনাস্থলে যেতে পারিনি। এমনটা প্রায়ই হয়। সিদ্ধান্ত নিলাম, অগ্নিকাণ্ডের পরের পরিস্থিতির ছবি তুলব। আগেও এ ধরনের ঘটনায় বেশির ভাগ সময় পরবর্তী পরিস্থিতির ছবি তুলেছি। ঢাকার বাইরে থাকা আমার দুই ছোট ভাই, তারাও আলোকচিত্রী, ফোন করে ছবি তুলতে যাওয়ার আগ্রহ প্রকাশ করল। ২৮ নভেম্বর শুক্রবার আমরা তিনজন ছবি তুলতে যাওয়ার পরিকল্পনা করি। কথা ছিল, কারওয়ান বাজারে দেখা করে একসঙ্গে রওনা দেব। কিন্তু আমি খুব ভোরেই বের হয়ে পড়ায় শেষ পর্যন্ত আর একসঙ্গে যাওয়া হয়নি। ভোর সাড়ে পাঁচটা–ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলি। পাশাপাশি দুই আলোকচিত্রী ভাইকে খুঁজতে থাকি। কিন্তু তাদের দেখা পাচ্ছিলাম না। এর মধ্যেই চোখে পড়ল, আকাশে অনেক ড্রোন উড়ছে। এত বড় এলাকা হেঁটে ঘুরে দেখা সম্ভব না। তাই কাছেই একটি একতলা বাড়ির ছাদে উঠে আমিও ড্রোন ওড়াই। প্রায় ৩০ মিনিট ড্রোন দিয়ে পুরো এলাকার পরিস্থিতি দেখার চেষ্টা করি। আগুনে পুড়ে যাওয়া অংশের কোনো ঘরের ছাদেই টিন নেই। পোড়া টিনগুলো আশপাশেই ছড়িয়ে-
প্রায় আড়াই কোটি টাকার পুরস্কারজয়ী ছবিটি যেভাবে তুলেছিলেন পিনু রহমান

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।