শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ২:৪৫ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী

একটা বয়সে এসে মানুষ বুঝতে পারেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোর অনেক কিছুই খুব সাধারণ। বিকেলের আড্ডা, বন্ধুর সঙ্গে এক কাপ চা, পরিবারের সবাই মিলে খেতে বসা, কিংবা বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার মুহূর্তের কথা তখন মনে পড়ে। অথচ ছোটবেলায় বা কৈশোরে আমরা প্রায়ই অন্য কিছুর পেছনে ছুটি। আরও ভালো ফল, আরও দামি ফোন, আরও বড় সাফল্য। মনে হয় এগুলো পেলেই বুঝি জীবনটা সুখের হয়ে উঠবে। কিন্তু আশি, নব্বই কিংবা এক শ বছর বয়সী মানুষেরা যখন জীবনের দিকে ফিরে তাকান, তখন তাঁদের অনেকের উপলব্ধি হয় অন্য রকম। সুখের জন্য এত আয়োজনের দরকার নেই। বরং যেসব মানুষকে ভালোবাসি, যেসব কাজ করতে ভালো লাগে আর প্রতিদিনের ছোট ছোট যে সুযোগগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, সেগুলোর দিকেই মন দেওয়া জরুরি। কিন্তু জীবনের শেষ বয়সে আসা মানুষদের কাছে সুখের হিসাবটা একটু অন্য রকম। তাঁরা জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন। যুদ্ধ, দুর্ভিক্ষ, সামাজিক পরিবর্তন, প্রিয়জনকে হারানো, অসুস্থতা—কত অভিজ্ঞতার মধ্য দিয়েই না তাঁদের যেতে হয়েছে। তবু তাঁদের অনেকেই জীবন নিয়ে ইতিবাচক। তাঁদের কাছে সুখ মানে প্রতিটি মুহূর্তে আনন্দে থাকা নয়। বরং জীবনের সঙ্গে যুক্ত থাকা, মানুষের পাশে থাকা, নতুন কিছু শেখা আর ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। যুক্তরাষ্ট্রের দ্য হেলদি সাময়িকীর ১০০ ইয়ার্স স্ট্রং বিভাগে ৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের জীবন ও দীর্ঘায়ু নিয়ে নিয়মিত কথা বলেন একজন লেখক। ৪৫ জনের বেশি প্রবীণ মানুষের সাক্ষাৎকার নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, সুখী থাকার রহস্য কী? জীবনের এতটা পথ পেরিয়ে এসে তাঁরা সুখ সম্পর্কে কী শিখেছেন? উত্তরটা বেশ অদ্ভুত। তাঁদের অনেকেরই মনে হয়েছে, সুখী হওয়ার জন্য সারাক্ষণ সুখ খুঁজে বেড়ানোর দরকার নেই। বরং জীবনকে অর্থপূর্ণ করে তোলে, এ

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ২:০১(৪৩ মিনিট আগে)
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

একটা বয়সে এসে মানুষ বুঝতে পারেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোর অনেক কিছুই খুব সাধারণ। বিকেলের আড্ডা, বন্ধুর সঙ্গে এক কাপ চা, পরিবারের সবাই মিলে খেতে বসা, কিংবা বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার মুহূর্তের কথা তখন মনে পড়ে। অথচ ছোটবেলায় বা কৈশোরে আমরা প্রায়ই অন্য কিছুর পেছনে ছুটি। আরও ভালো ফল, আরও দামি ফোন, আরও বড় সাফল্য। মনে হয় এগুলো পেলেই বুঝি জীবনটা সুখের হয়ে উঠবে। কিন্তু আশি, নব্বই কিংবা এক শ বছর বয়সী মানুষেরা যখন জীবনের দিকে ফিরে তাকান, তখন তাঁদের অনেকের উপলব্ধি হয় অন্য রকম। সুখের জন্য এত আয়োজনের দরকার নেই। বরং যেসব মানুষকে ভালোবাসি, যেসব কাজ করতে ভালো লাগে আর প্রতিদিনের ছোট ছোট যে সুযোগগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, সেগুলোর দিকেই মন দেওয়া জরুরি। কিন্তু জীবনের শেষ বয়সে আসা মানুষদের কাছে সুখের হিসাবটা একটু অন্য রকম। তাঁরা জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন। যুদ্ধ, দুর্ভিক্ষ, সামাজিক পরিবর্তন, প্রিয়জনকে হারানো, অসুস্থতা—কত অভিজ্ঞতার মধ্য দিয়েই না তাঁদের যেতে হয়েছে। তবু তাঁদের অনেকেই জীবন নিয়ে ইতিবাচক। তাঁদের কাছে সুখ মানে প্রতিটি মুহূর্তে আনন্দে থাকা নয়। বরং জীবনের সঙ্গে যুক্ত থাকা, মানুষের পাশে থাকা, নতুন কিছু শেখা আর ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। যুক্তরাষ্ট্রের দ্য হেলদি সাময়িকীর ১০০ ইয়ার্স স্ট্রং বিভাগে ৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের জীবন ও দীর্ঘায়ু নিয়ে নিয়মিত কথা বলেন একজন লেখক। ৪৫ জনের বেশি প্রবীণ মানুষের সাক্ষাৎকার নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, সুখী থাকার রহস্য কী? জীবনের এতটা পথ পেরিয়ে এসে তাঁরা সুখ সম্পর্কে কী শিখেছেন? উত্তরটা বেশ অদ্ভুত। তাঁদের অনেকেরই মনে হয়েছে, সুখী হওয়ার জন্য সারাক্ষণ সুখ খুঁজে বেড়ানোর দরকার নেই। বরং জীবনকে অর্থপূর্ণ করে তোলে, এ

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন