শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ১২:১৪ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে কি ফাটল ধরল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন, তখন তিনি নিজ দেশ, দেশের জনগণ এবং অন্যদের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘ ক্ষয়ক্ষতির এক নজির রেখে যাবেন। তবে কৌশলগতভাবে, বিশেষ করে ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে, তাঁর রেখে যাওয়া সবচেয়ে ক্ষতিকর উত্তরাধিকারগুলোর একটি হবে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি। এটি কেবল আমেরিকার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নয়; বরং সাধারণ মার্কিন জনগণের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে। আরও উদ্বেগের বিষয় হলো, দুই দেশের সম্পর্কের এই অবক্ষয় ঠেকাতে কেবল নেতানিয়াহুর বিদায়ই যথেষ্ট না-ও হতে পারে। এটা ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সরকারের পরিবর্তন ঘটলে তা বড়জোর যা কিছু হারিয়েছে, তার সামান্য অংশই পুনরুদ্ধার করতে পারবে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ধাপে ধাপে বন্ধ করে দেবে। এই ঘোষণা ছিল বেশ অপ্রত্যাশিত। মূলত এর সময় এবং কয়েক দশকের সহায়তার এমন আকস্মিক সমাপ্তির সম্ভাবনার কারণে। মধ্যপ্রাচ্যে আধিপত্য রক্ষায় কঠিন পরীক্ষায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি নতুন দিকে মোড় নিচ্ছে কংগ্রেসে ডেমোক্র্যাটদের ভূমিধস বিজয় ঠেকানোর এটি হয়তো একটি শেষ চেষ্টা ছিল, তবে জানা গেছে যে পর্যায়ক্রমে এই সহায়তা বন্ধ করার সিদ্ধান্তটি আরও আগেই নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গতিপথ এখন স্পষ্ট: বিশেষ করে ১৯৬৭ সালের পর থ

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৪১(৩২ মিনিট আগে)
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন, তখন তিনি নিজ দেশ, দেশের জনগণ এবং অন্যদের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘ ক্ষয়ক্ষতির এক নজির রেখে যাবেন। তবে কৌশলগতভাবে, বিশেষ করে ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে, তাঁর রেখে যাওয়া সবচেয়ে ক্ষতিকর উত্তরাধিকারগুলোর একটি হবে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি। এটি কেবল আমেরিকার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নয়; বরং সাধারণ মার্কিন জনগণের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে। আরও উদ্বেগের বিষয় হলো, দুই দেশের সম্পর্কের এই অবক্ষয় ঠেকাতে কেবল নেতানিয়াহুর বিদায়ই যথেষ্ট না-ও হতে পারে। এটা ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সরকারের পরিবর্তন ঘটলে তা বড়জোর যা কিছু হারিয়েছে, তার সামান্য অংশই পুনরুদ্ধার করতে পারবে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ধাপে ধাপে বন্ধ করে দেবে। এই ঘোষণা ছিল বেশ অপ্রত্যাশিত। মূলত এর সময় এবং কয়েক দশকের সহায়তার এমন আকস্মিক সমাপ্তির সম্ভাবনার কারণে। মধ্যপ্রাচ্যে আধিপত্য রক্ষায় কঠিন পরীক্ষায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি নতুন দিকে মোড় নিচ্ছে কংগ্রেসে ডেমোক্র্যাটদের ভূমিধস বিজয় ঠেকানোর এটি হয়তো একটি শেষ চেষ্টা ছিল, তবে জানা গেছে যে পর্যায়ক্রমে এই সহায়তা বন্ধ করার সিদ্ধান্তটি আরও আগেই নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গতিপথ এখন স্পষ্ট: বিশেষ করে ১৯৬৭ সালের পর থ

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন