সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৪
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পথ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)। আজ সোমবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে। ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় উপযুক্ত প্রকল্পগুলোতে অর্থায়ন পাবে বাংলাদেশ। এতে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং তহবিল সংকটে থাকা বাণিজ্যিকভাবে কার্যকর প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, ‘বাংলাদেশের এই যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি আনতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’ তিনি বলেন, ‘জরুরি অবকাঠামো জোরালো করতে পারে, এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে পারি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারি।’ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, পারস্পরিক বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উভয় দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে ডিএফসির মাধ্যমে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিএফসি বলেছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে রয়েছে।

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০(২৩ মিনিট আগে)
আপডেট:সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪০
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
অর্থনীতি
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পথ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)। আজ সোমবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে। ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় উপযুক্ত প্রকল্পগুলোতে অর্থায়ন পাবে বাংলাদেশ। এতে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং তহবিল সংকটে থাকা বাণিজ্যিকভাবে কার্যকর প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, ‘বাংলাদেশের এই যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি আনতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’ তিনি বলেন, ‘জরুরি অবকাঠামো জোরালো করতে পারে, এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে পারি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারি।’ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, পারস্পরিক বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উভয় দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে ডিএফসির মাধ্যমে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিএফসি বলেছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে রয়েছে।

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

এনভিডিয়ার আয়ে চীনের প্রভাব ও ভুয়া কোম্পানির মাধ্যমে চিপ বিক্রির অভিযোগ তুললেন স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এনভিডিয়ার বিরুদ্ধে সন্দেহজনকভাবে চীনের বাজারে চিপ বিক্রি করে আয় স্ফীত করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান এবং কোম্পানির বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগের পরামর্শ দেন।

২২ ঘণ্টা আগে
এনভিডিয়ার শেয়ারের দরপতন ও কেলেঙ্কারির আঁচ সরাসরি পড়ছে মার্কিন নাগরিকদের অবসরকালীন সঞ্চয়ে

গত এক মাসে প্রায় ৩০ শতাংশ দরপতনের মুখোমুখি হয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনা। জনপ্রিয় ইনডেক্স ফান্ডগুলোতে এই কোম্পানির বিশাল হিস্যা থাকায় মার্কিন সাধারণ বিনিয়োগকারীদের অবসরকালীন সঞ্চয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

১ দিন আগে
এনভিডিয়ার শেয়ারের দরপতন: আপনার অবসরকালীন সঞ্চয় নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে

চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর চলতি সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দামে বড় পতন দেখা গেছে। এই পরিস্থিতির কারণে যেসব তহবিল এনভিডিয়ার শেয়ার ধারণ করে, সেগুলোর সঙ্গে যুক্ত অবসরকালীন সঞ্চয় অ্যাকাউন্টগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

৩ দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের উন্নয়নে বিশেষ দূত হিসেবে ডেভিড ম্যাকনেইলকে মনোনয়ন ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে শক্তিশালী করতে এবং অভ্যন্তরীণ ব্যবসাকে উৎসাহিত করার লক্ষ্যে ডেভিড ম্যাকনেইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। ম্যাকনেইল দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়েদারটেকের প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা।

৬ দিন আগে