৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাল সনদ ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি চিত্রা পোস্টকে এই তথ্য জানান। দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। সঞ্জয়ের বাড়ি ঢাকার হাজারীবাগে। মুসার বাড়ি নেত্রকোনায়। দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে পৃথক আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আবেদনে বলা হয়, সরকারি চাকরি পেতে আসামিরা প্রতারণা–জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। তাঁরা এই জাল সনদকে প্রকৃত দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তাঁরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেন। ৩৮তম বিসিএসে তাঁরা সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে তাঁরা চাকরিতে যোগ দেন। বেতন-ভাতা উত্তোলন করেন। এভাবে তাঁরা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে আবেদনে উল্লেখ রয়েছে। আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামিরা অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের দেশত্যাগ ঠেকানো দরকার।
জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।