ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে স্বাস্থ্যশিক্ষার মাধ্যম করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগ আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। বাগেরহাটের রামপালের এই উদ্যোগ দেখাচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও পরিচিত শিল্পভাষা ব্যবহার করে মানুষের কাছে জরুরি স্বাস্থ্যবার্তা পৌঁছানোর নতুন পথ তৈরি করা সম্ভব। ফুল-পাখি আর লতাপাতার বর্ণিল নকশা। পাশে গ্রামের ঘর, নদী ও পালতোলা নৌকা। এই চেনা দৃশ্যের মাঝখানে বড় অক্ষরে লেখা—‘সব টিউমার ক্যানসার নয়।’ রিকশাচিত্রের মধ্যে এমন একটি বাক্য স্বাস্থ্যশিক্ষার ভিন্ন সম্ভাবনা সামনে আনে। যে শিল্প মানুষের প্রতিদিনের যাতায়াত ও পথঘাটের সঙ্গে মিশে আছে, সেই শিল্পই হয়ে উঠতে পারে অসুস্থতা সম্পর্কে জানার, ভুল ধারণা নিয়ে প্রশ্ন করার এবং চিকিৎসার পরামর্শ নিতে উৎসাহ পাওয়ার মাধ্যম। রিকশাচিত্র যখন স্বাস্থ্যশিক্ষার মাধ্যম রামপালে এই ভাবনাকে কাজে লাগিয়েছে আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। একটি গ্রামীণ চিকিৎসাকেন্দ্র থেকে নেওয়া এই উদ্যোগে ক্যানসার সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে ঐতিহ্যবাহী রিকশাচিত্র। স্থানীয়ভাবে উদ্যোগটি সাড়া ফেলেছে। এর মধ্য দিয়ে সামনে আসছে স্থানীয় শিল্প ও সংস্কৃতিনির্ভর স্বাস্থ্য-যোগাযোগের একটি রামপাল মডেল। এই উদ্ভাবনের শক্তি রয়েছে মাধ্যম বেছে নেওয়ার ক্ষেত্রে। মানুষের কাছে পরিচিত একটি শিল্পরীতিকে বেছে নিয়ে তার সঙ্গে যুক্ত করা হয়েছে জরুরি স্বাস্থ্যবার্তা। চিকিৎসাকেন্দ্রের বাইরেও মানুষের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরুর সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ক্যানসার সম্পর্কে কথা বলা সহজ নয়। রোগটির নামের সঙ্গে অনেকের মনে ভয়, অনিশ্চয়তা ও অসহায়তার অনুভূতি জড়িয়ে থাকে। চিকিৎসার তথ্যও কখনো কঠ
রিকশাচিত্রে স্বাস্থ্যশিক্ষা, রামপালের এক উদ্ভাবনী উদ্যোগ

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।