মালদ্বীপে মানবিক সহায়তা এবং জরুরি সাাদান কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মালদ্বীপের রাজধানী মানিলে অবস্থিত সৌদি দূতাবাসে সৌদির রাষ্ট্রদূত ইয়াহিয়া বিন হাসান আল-কাহতানি এবং মালদ্বীপ রেড ক্রিসেন্টের মহাসচিব আহমেদ শাবেইন এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের কাছে আসা তথ্যানুযায়ী, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক অংশীদারিত্বকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি মানবিক সংকটে দ্রুত সাড়া দেওয়া এবং জরুরি ত্রাণ কার্যক্রমে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে মানবিক সেবার পরিধি বাড়াতে সৌদি আরব এবং মালদ্বীপের রেড ক্রিসেন্ট কীভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই শীর্ষ কর্মকর্তা। বর্তমান সময়ে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাবও উঠে আসে বৈঠকে।
উল্লেখ্য যে, এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশটির উপ-রাষ্ট্রদূত ফয়সাল বিন খালিদ আল-সাহলি। তার উপস্থিতিতে আলোচনাটি আরও ফলপ্রসূ রূপ নেয়। কূটনৈতিক ও মানবিক সম্পর্কের বরফ গলাতে এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও জোরালো করতে এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সৌদি আরব বিশ্বজুড়ে সবসময়ই মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মালদ্বীপের সঙ্গে এই নতুন বোঝাপড়ার মাধ্যমে দ্বীপরাষ্ট্রটিতে রেড ক্রিসেন্টের মাধ্যমে পরিচালিত ত্রাণ ও জনকল্যাণমূলক কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষই ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং নির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে।




