বিশ্বজুড়ে যখন ইংরেজি নববর্ষের উল্লাস আর উদযাপনের আলো জ্বলে ওঠে, ঠিক তখনই স্কটল্যান্ডের বাসিন্দা রেবেকা উইলিয়ামসের মনে ভেসে ওঠে জীবনের সবচেয়ে নৃশংসতম অধ্যায়ের স্মৃতিকথা। ২০১৭ সালের পহেলা জানুয়ারির ভোরে ডামবার্টনশায়ারের মিলংগেভিতে এক বন্ধুর পার্টির পর প্রেমিক ক্যামেরন লগানের পিতা-মাতার ঘরের বসার ঘরে ঘুমিয়ে ছিলেন রেবেকা ও ২৩ বছর বয়সী ক্যামেরন। ঠিক সেই মুহূর্তে ক্যামেরনের নিজের আপন ভাই ব্লেয়ার লগান শয়নকক্ষের বিছানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিমেষের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুনের লেশিয়ান।
মূহূর্তের মধ্যে ঘটক আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় ক্যামেরনের প্রাণ। তবে মেঝেতে গড়িয়ে কোনোমতে নিজের গায়ের আগুন নেভাতে সক্ষম হন রেবেকা। পরবর্তীতে ক্যামেরনের বাবা ডেভিড এবং স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় রেবেকাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। শ্বাসনালী ও ফুসফুস মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে তাকে গ্লাসগোর কুইন এলিজাবেথ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার জরুরি ট্র্যাকিওস্টমি করা হয়। সেই অগ্নিকাণ্ডের পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে তাকে টানা দুই বছরে দশটিরও বেশি অস্ত্রোপচার করতে হয়েছে এবং সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে মানসিক কাউন্সেলিং নিতে হয়েছে।
ভয়াবহ সেই দুর্ঘটনার অভিজ্ঞতা স্মৃতিচারণ করে ৩৪ বছর বয়সী রেবেকা জানান, বছরের এই নির্দিষ্ট সময়টি এলে তিনি চরম বিষণ্ণতায় ভোগেন। সারা বিশ্ব যখন উদযাপনে মেতে ওঠে, তখন তার হৃদয়জুড়ে থাকে স্বজন হারানোর গভীর শূন্যতা। তবে বহু বছরের ধারাবাহিক মানসিক চিকিৎসার পর তিনি এখন ক্যামেরনের স্মৃতিকে শুধু ট্রমা হিসেবে নয়, বরং ভালোবাসার স্মৃতি হিসেবে মনে রাখতে শিখছেন। চিকিৎসা পর্বের শুরুর দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের হওয়ার পর তার বোন জেস প্রথমবারের মতো তার পোড়া চুল ও ভ্রু ধুয়ে দিয়েছিলেন, যা তাকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহস জুগিয়েছিল।
হত্যাকাণ্ডের পর তদন্তকারী দল অভিযুক্ত ব্লেয়ার লগানের মিথ্যা অজুহাত ও প্রমাণ খণ্ডন করতে সক্ষম হয়। ব্লেয়ার পুলিশকে দাবি করেছিল সে ঘটনার সময় ভোরে হাঁটতে বেরিয়েছিল, কিন্তু ফরেনসিক ও পারিপার্শ্বিক প্রমাণের মুখে তার সেই মিথ্যা ভেস্তে যায়। পরবর্তীতে এডিলেড হাইকোর্টে নিজের দোষ স্বীকার করে নেয় ঘাতক ব্লেয়ার। ২০১৭ সালে আদালত ২৭ বছর বয়সী ব্লেয়ারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠায়।
ভয়াবহ সেই ট্রমার কারণে রেডিও সাংবাদিকতার ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হলেও বর্তমানে স্কটল্যান্ড পুলিশের যোগাযোগ বিভাগে কর্মরত রয়েছেন রেবেকা। 'মান্ডা সেন্টার' নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, ক্ষোভ বা রাগ যাতে তার পুরো জীবনকে পরিচালনা করতে না পারে, সেই নিয়ন্ত্রণ তিনি অর্জন করেছেন। নিজের অদম্য মানসিক শক্তির জোরে অতীতের ভয়াবহতা পেছনে ফেলে এক নতুন জীবন গড়ে তোলার পথে এগিয়ে চলছেন তিনি।




