উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। সকালে রক্তের চাপ স্বাভাবিক সীমার মধ্যে রাখতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার অত্যন্ত ফলপ্রসূ। কলা, পেঁপে বা ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।
ক্লিনিং কেমিক্যালের উপস্থিতি শঙ্কায় কস্টকোর জনপ্রিয় হুইপড ক্রিম বাজার থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান কস্টকোর নিজস্ব ব্র্যান্ড ‘কার্কল্যান্ড সিগনেচার’ রিয়েল হেভি হুইপড ক্রিম বাজার থেকে স্বেচ্ছায় প্রত্যাহার করা হয়েছে। পণ্যটিতে সম্ভাব্য ক্লিনিং কেমিক্যাল বা পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত রাসায়নিকের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলামেন্স ফুডস জানিয়েছে, গত ১১ থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি হওয়া ক্যানগুলোর ক্ষেত্রে এই সতর্কতা প্রযোজ্য।


