সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ভোর ৩:৫২
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

মহাবিশ্বের রহস্য বুঝতে বিজ্ঞানীদের চেষ্টার কোনো শেষ নেই। মহাবিশ্বের মৌলিক কণাগুলো কী দিয়ে তৈরি, প্রকৃতির বলগুলো কীভাবে কাজ করে, এমনকি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের ভেতরেই-বা কী ঘটে—এসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তাঁদেরই একজন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। স্ট্রিং থিওরি নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার সেই কাজের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে তিনি পেলেন পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার ক্লেইন মেডেল’। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন। এর আগে স্টিফেন হকিং, পিটার হিগস ও স্টিভেন ওয়াইনবার্গের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা এই পদক পেয়েছেন। বর্তমানে অশোক সেন ভারতের বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে ইনফোসিস-মাধব চেয়ার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্ট্রিং থিওরি নিয়ে গবেষণায় তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই তত্ত্ব অনুযায়ী, প্রকৃতির মৌলিক কণাগুলোকে বিন্দুর মতো না ভেবে অতি ক্ষুদ্র, কম্পনশীল সুতা বা তন্তুর মতো বস্তু হিসেবে কল্পনা করা যায়। এসব সুতার কম্পনের ধরন বদলালে বিভিন্ন কণার বৈশিষ্ট্যও আলাদা হয়ে যায়। স্ট্রিং থিওরির একটি বড় লক্ষ্য হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও মহাকর্ষকে একই সুতায় গেথে প্রকৃতির মৌলিক নিয়মগুলোকে আরও ভালোভাবে বোঝা। এই তত্ত্বের বিকাশে অশোক সেনের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা ১৯৯৫ সালে অশোক সেন যোগ দেন এলাহাবাদের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে দীর্ঘ সময় গবেষণা করার পর ২০২১ সালে তিনি বেঙ্গালুরুর আইসিটিএসে যোগদান ক

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, রাত ৯:১১(২৫ অক্টোবর ২০২৬)
আপডেট:সোমবার, ২ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৮
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বিনোদন
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

মহাবিশ্বের রহস্য বুঝতে বিজ্ঞানীদের চেষ্টার কোনো শেষ নেই। মহাবিশ্বের মৌলিক কণাগুলো কী দিয়ে তৈরি, প্রকৃতির বলগুলো কীভাবে কাজ করে, এমনকি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের ভেতরেই-বা কী ঘটে—এসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তাঁদেরই একজন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। স্ট্রিং থিওরি নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার সেই কাজের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে তিনি পেলেন পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার ক্লেইন মেডেল’। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ার মাধ্যমে তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন। এর আগে স্টিফেন হকিং, পিটার হিগস ও স্টিভেন ওয়াইনবার্গের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা এই পদক পেয়েছেন। বর্তমানে অশোক সেন ভারতের বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে ইনফোসিস-মাধব চেয়ার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্ট্রিং থিওরি নিয়ে গবেষণায় তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই তত্ত্ব অনুযায়ী, প্রকৃতির মৌলিক কণাগুলোকে বিন্দুর মতো না ভেবে অতি ক্ষুদ্র, কম্পনশীল সুতা বা তন্তুর মতো বস্তু হিসেবে কল্পনা করা যায়। এসব সুতার কম্পনের ধরন বদলালে বিভিন্ন কণার বৈশিষ্ট্যও আলাদা হয়ে যায়। স্ট্রিং থিওরির একটি বড় লক্ষ্য হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও মহাকর্ষকে একই সুতায় গেথে প্রকৃতির মৌলিক নিয়মগুলোকে আরও ভালোভাবে বোঝা। এই তত্ত্বের বিকাশে অশোক সেনের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা ১৯৯৫ সালে অশোক সেন যোগ দেন এলাহাবাদের হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে দীর্ঘ সময় গবেষণা করার পর ২০২১ সালে তিনি বেঙ্গালুরুর আইসিটিএসে যোগদান ক

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

পপ সংস্কৃতি নিয়ে বিশেষ কুইজ: হলিউড থেকে মূল ভূখণ্ড পর্যন্ত আপনার জ্ঞান যাচাই করুন

হলিউড থেকে শুরু করে মার্কিন মূল ভূখণ্ডের বিনোদন জগতের সর্বশেষ আলোচনার বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে এই সপ্তাহের পপ কালচার কুইজ। ৫টি প্রশ্নের এই পরীক্ষায় অংশ নিয়ে পাঠক তার বিনোদন বিষয়ক জ্ঞান যাচাই করতে পারেন।

১ দিন আগে
হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ায় ৫২ বছর বয়সেই নিতম্ব প্রতিস্থাপনের মুখোমুখি ‘সেভড বাই দ্য বেল’ তারকা টিফানি থিয়েসেন

জনপ্রিয় টেলিভিশন তারকা টিফানি থিয়েসেন জানিয়েছেন যে তিনি হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাময় সমস্যায় ভুগছেন। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে জানান যে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্ব প্রতিস্থাপন করতে হবে।

২ দিন আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন: লরেন বোলার্টকে হারিয়ে জয়ী নৌবাহিনীর সাবেক ভেটেরান আইলিন লাউবাচার

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে কলরেডোর রক্ষণশীল আসনে বিজয়ী হয়েছেন নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও ডেমোক্র্যাট প্রার্থী আইলিন লাউবাচার। দীর্ঘ প্রচারণায় গ্রামীণ জনপদে ব্যাপক সময় দিয়ে তিনি হারান প্রভাবশালী রক্ষণশীল নেতা লরেন বোলার্টকে।

২ দিন আগে
নেটফ্লিক্সের লাভ ইজ ব্লাইন্ড এবং এরিকা কার্কের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়ালিটি শো লাভ ইজ ব্লাইন্ডের রিইউনিয়ন পর্ব এবং ডেভ চ্যাপেলের কৌতুকের পর এরিকা কার্কের মন্তব্য বর্তমানে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবিসি নিউজের একটি বিশেষ প্রতিবেদনে এসব ট্রেন্ডিং বিষয়ের বিস্তারিত উঠে এসেছে।

৬ দিন আগে