শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন একটি ট্রাকে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন। নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্য কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:০০(১ দিন আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪১
১ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন একটি ট্রাকে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন। নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্য কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর