শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে

গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। তাই গাইবান্ধার উন্নয়ন করতে হলে চরের উন্নয়ন জরুরি। এ জন্য জরুরিভাবে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প ও চিত্রা পোস্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। এ ছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড ও চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনেরও দাবি জানানো হয়। ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ইন বালাসি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ‘এই টাকায় কী উন্নয়ন হবে?’ সংলাপে বক্তারা বলেন, জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, জেলা পরিষদের জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা চার কিস্তিতে পাওয়া যায়। এই অর্থ সমানভাবে বণ্টন করলে প্রতিটি উপজেলায় পড়ে মাত্র আট লাখ টাকা। ‘এই টাকায় কী উন্নয়ন হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ,’ বলেন তিনি। অথচ প্রত্যেক সংসদ সদস্য ইতিমধ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান মইনুল হাসান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী বলেন, ‘গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করার উপযোগিতা আছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘাঘট লেক উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ গাইবান্

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ভোর ৫:৪০(১ দিন আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। তাই গাইবান্ধার উন্নয়ন করতে হলে চরের উন্নয়ন জরুরি। এ জন্য জরুরিভাবে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প ও চিত্রা পোস্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। এ ছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড ও চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনেরও দাবি জানানো হয়। ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ইন বালাসি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ‘এই টাকায় কী উন্নয়ন হবে?’ সংলাপে বক্তারা বলেন, জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, জেলা পরিষদের জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা চার কিস্তিতে পাওয়া যায়। এই অর্থ সমানভাবে বণ্টন করলে প্রতিটি উপজেলায় পড়ে মাত্র আট লাখ টাকা। ‘এই টাকায় কী উন্নয়ন হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ,’ বলেন তিনি। অথচ প্রত্যেক সংসদ সদস্য ইতিমধ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান মইনুল হাসান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী বলেন, ‘গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করার উপযোগিতা আছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘাঘট লেক উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ গাইবান্

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর