শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। মিছিলে স্লোগান উঠেছে ‘নুসরাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। স্লোগানে স্লোগানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘গদি ছাড়ার’ আহ্বানও জানানো হয়েছে। আর মশালমিছিল–পূর্ববর্তী সমাবেশে এনসিপি নেতাদের বক্তব্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়। ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার এক দিন আগে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি নিয়ে হামলার ঘটনায়ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি বলে সমাবেশে অভিযোগ করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পেয়েছে। সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে এই অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না। মশাল মিছিলে নেতৃত্ব দেন আখতার হোসেন। ১২ নভেম্বর কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ হিসেবে আখ্যা দেন আখতার হোসেন। তিনি বলেন, ‘যে বাড়

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০০(১ দিন আগে)
আপডেট:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, রাত ৯:০৬
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। মিছিলে স্লোগান উঠেছে ‘নুসরাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। স্লোগানে স্লোগানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘গদি ছাড়ার’ আহ্বানও জানানো হয়েছে। আর মশালমিছিল–পূর্ববর্তী সমাবেশে এনসিপি নেতাদের বক্তব্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়। ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার এক দিন আগে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি নিয়ে হামলার ঘটনায়ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি বলে সমাবেশে অভিযোগ করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পেয়েছে। সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে এই অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না। মশাল মিছিলে নেতৃত্ব দেন আখতার হোসেন। ১২ নভেম্বর কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ হিসেবে আখ্যা দেন আখতার হোসেন। তিনি বলেন, ‘যে বাড়

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর