সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে দফায় দফায় হইচইয়ের ঘটনা ঘটেছে। বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি সংসদে তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়েছে। নাহিদের বক্তব্যের কিছু সময় পর আগুনের ঘটনার বিষয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেশ কিছু সময় পরে মাগরিবের নামাজের বিরতির পর নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ, অনেক তথ্যের কথা বলেছেন। কিন্তু যেই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আছে, সেটি যদি তিনি দেখতেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাহির থেকে কোনো একটা জিনিস নিক্ষিপ্ত করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল। নাহিদ ইসলাম বলেন, ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না। কোনো গবাদি পশুর বাড়িও ছিল না, সেখানে মানুষ বসবাস করত। গতকাল রাতেও মানুষ ছিল। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সে বাসায় থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারত। নাহিদ দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েকদিন ধরে ফোনে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি জিডিও করেছেন। ফলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। নাহিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির য
নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হইচই

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।