শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের

প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর আক্রমণ এবং সর্বশেষ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন—এই দুটি ঘটনা এনসিপিকে ভাবিয়ে তুলেছে। এই দুই ঘটনার পর দলটি ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত ও এনসিপির নেতারা। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার মধ্যে এনসিপির দুজন নেতা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে দলটির মূল্যায়ন কী, তা জানতে আজ বৃহস্পতিবার দলের রাজনৈতিক পর্ষদের তিনজন নেতার সঙ্গে কথা বলেছে চিত্রা পোস্ট। তাঁরা বলেছেন, এনসিপি মনে করছে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনায় অক্ষম, তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এনসিপি জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের দল। আওয়ামী লীগ অভ্যুত্থানের পর থেকেই জুলাইয়ের নেত

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০(১ দিন আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর আক্রমণ এবং সর্বশেষ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন—এই দুটি ঘটনা এনসিপিকে ভাবিয়ে তুলেছে। এই দুই ঘটনার পর দলটি ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত ও এনসিপির নেতারা। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার মধ্যে এনসিপির দুজন নেতা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে দলটির মূল্যায়ন কী, তা জানতে আজ বৃহস্পতিবার দলের রাজনৈতিক পর্ষদের তিনজন নেতার সঙ্গে কথা বলেছে চিত্রা পোস্ট। তাঁরা বলেছেন, এনসিপি মনে করছে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনায় অক্ষম, তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এনসিপি জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের দল। আওয়ামী লীগ অভ্যুত্থানের পর থেকেই জুলাইয়ের নেত

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর