শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

‘পিন্দনে খালি লুঙ্গিডা আছে, এখন কী করি খাব’

‘আমি মাস্টার সাহেবের (সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম) বাসায় থাকি। হঠাৎ রাত ১২টা ১০ মিনিটের পর বোমের মতো একটা শব্দ, তারপর আগুন জ্বইলি ওঠে। পাশের ঘরে আমার মেয়ের গায়ে আগুন খুইলি পড়িছে। মেয়ে জানতে পাইয়ি আমাদের তাড়াহুড়া কইরি বাইর করে।’ কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭)। তাঁর নিজের বসতভিটা নেই। সে কারণে কয়েক বছর ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পৈতৃক বাড়িতে গতকাল বুধবার রাতে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এর মধ্যে দুটি কক্ষে স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা খাতুন (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে থাকতেন শাহ আলম। আরেকটি কক্ষে স্যান্ডেল তৈরির যন্ত্রপাতি ছিল, সেসব পুড়ে গেছে। শাহ আলম চিত্রা পোস্টকে বলেন, তাঁর মেয়ে প্রথম বুঝতে পারে। ওর ওড়না পুড়ে গেছে। মেয়ে এসে টেনে বের না  করলে সবাই মারা যেতেন। ওপরে হয়তো পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ভ্যানের চাবি খুজছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে তোলা শাহ আলম আরও বলেন, ‘ঘরে ৫০–৬০ হাজার টাকা ছিল; কিচ্ছু বাইর করতি পারিনি। সব পুড়ি ছাই হয়ে গেছে। তিন–চার লাখ টাকার যন্ত্রপাতি ছিল, সব শ্যাষ। লেপ–তোষক সব শ্যাষ পুইড়ি। পিন্দনে খালি লুঙ্গিডা আছে। পরিবারের আর কিচ্ছু নাই।’ শাহ আলম বলেন, ‘আমার বাড়িঘর

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০:২০(১ দিন আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

‘আমি মাস্টার সাহেবের (সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম) বাসায় থাকি। হঠাৎ রাত ১২টা ১০ মিনিটের পর বোমের মতো একটা শব্দ, তারপর আগুন জ্বইলি ওঠে। পাশের ঘরে আমার মেয়ের গায়ে আগুন খুইলি পড়িছে। মেয়ে জানতে পাইয়ি আমাদের তাড়াহুড়া কইরি বাইর করে।’ কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭)। তাঁর নিজের বসতভিটা নেই। সে কারণে কয়েক বছর ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পৈতৃক বাড়িতে গতকাল বুধবার রাতে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এর মধ্যে দুটি কক্ষে স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা খাতুন (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে থাকতেন শাহ আলম। আরেকটি কক্ষে স্যান্ডেল তৈরির যন্ত্রপাতি ছিল, সেসব পুড়ে গেছে। শাহ আলম চিত্রা পোস্টকে বলেন, তাঁর মেয়ে প্রথম বুঝতে পারে। ওর ওড়না পুড়ে গেছে। মেয়ে এসে টেনে বের না  করলে সবাই মারা যেতেন। ওপরে হয়তো পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ভ্যানের চাবি খুজছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে তোলা শাহ আলম আরও বলেন, ‘ঘরে ৫০–৬০ হাজার টাকা ছিল; কিচ্ছু বাইর করতি পারিনি। সব পুড়ি ছাই হয়ে গেছে। তিন–চার লাখ টাকার যন্ত্রপাতি ছিল, সব শ্যাষ। লেপ–তোষক সব শ্যাষ পুইড়ি। পিন্দনে খালি লুঙ্গিডা আছে। পরিবারের আর কিচ্ছু নাই।’ শাহ আলম বলেন, ‘আমার বাড়িঘর

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর