শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি

নিয়মিত কম ঘুমালে সকালে শুধু ক্লান্তি লাগে, ব্যাপারটি কেবল এতটুকুই নয়। এর চেয়েও বড় ক্ষতি হতে পারে। নতুন একটি গবেষণায় দেখা গেছে, সামান্য কম ঘুমালেও মানুষ খুব সহজে ফিশিং স্ক্যামের শিকার হতে পারে। ফিশিং স্ক্যাম হলো সেই সব প্রতারণামূলক ইমেল, যা দেখে মনে হয় জরুরি কোনো বার্তা। কিন্তু আসলে এগুলো মেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করার বা ক্ষতিকর লিংকে ক্লিক করানোর ফন্দি। গবেষণায় দেখা গেছে, কোনো কারণে মানুষের ঘুমের সময় সামান্য এক ঘণ্টা কমে গেলে ভুয়া বা ফিশিং লিংকে ক্লিক করার হার প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ছোটখাটো ঘুমের ব্যাঘাত কীভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উলপাল্টা করে দেয়, এটি তারই প্রমাণ। অ্যারিজোনা কলেজ অব মেডিসিনের স্লিপ অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক মাইকেল গ্র্যান্ডনার। তিনি বলেন, ‘আমাদের অনেকেই মনে করেন, ইমেল চেক করার জন্য বুঝি ভালো ঘুমের কোনো প্রয়োজন নেই। কিন্তু ইমেলের ছোট ছোট বিবরণ খেয়াল করা এবং কোনোটিতে বিশ্বাস করা উচিত আর কোনটি ভুয়া, তা বোঝার জন্য ঠিকঠাক বিশ্রাম বা ঘুম খুব জরুরি।’ সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে সময় বদলালেই কি ফিশিং লিংকের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে? গবেষণার জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ১১ হাজার ২০০ জনের বেশি কর্মচারীর ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। তাঁরা দেখতে চেয়েছেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাওয়ার পর বা সময় পরিবর্তনের আগে-পরে মানুষ ভুয়া বা ফিশিং ইমেলগুলোতে কেমন প্রতিক্রিয়া দেখায়। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হঠাৎ করে একটি ভুয়া ফিশিং ইমেল পাঠানো হয়। কিছু মানুষকে সময় পরিবর্তনের আগে এটি দেওয়া হয়েছিল, আর বাকিদের দেওয়া হয়েছিল সময় বদলানোর পরের স

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:০০(১২ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

নিয়মিত কম ঘুমালে সকালে শুধু ক্লান্তি লাগে, ব্যাপারটি কেবল এতটুকুই নয়। এর চেয়েও বড় ক্ষতি হতে পারে। নতুন একটি গবেষণায় দেখা গেছে, সামান্য কম ঘুমালেও মানুষ খুব সহজে ফিশিং স্ক্যামের শিকার হতে পারে। ফিশিং স্ক্যাম হলো সেই সব প্রতারণামূলক ইমেল, যা দেখে মনে হয় জরুরি কোনো বার্তা। কিন্তু আসলে এগুলো মেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করার বা ক্ষতিকর লিংকে ক্লিক করানোর ফন্দি। গবেষণায় দেখা গেছে, কোনো কারণে মানুষের ঘুমের সময় সামান্য এক ঘণ্টা কমে গেলে ভুয়া বা ফিশিং লিংকে ক্লিক করার হার প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ছোটখাটো ঘুমের ব্যাঘাত কীভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উলপাল্টা করে দেয়, এটি তারই প্রমাণ। অ্যারিজোনা কলেজ অব মেডিসিনের স্লিপ অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক মাইকেল গ্র্যান্ডনার। তিনি বলেন, ‘আমাদের অনেকেই মনে করেন, ইমেল চেক করার জন্য বুঝি ভালো ঘুমের কোনো প্রয়োজন নেই। কিন্তু ইমেলের ছোট ছোট বিবরণ খেয়াল করা এবং কোনোটিতে বিশ্বাস করা উচিত আর কোনটি ভুয়া, তা বোঝার জন্য ঠিকঠাক বিশ্রাম বা ঘুম খুব জরুরি।’ সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে সময় বদলালেই কি ফিশিং লিংকের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে? গবেষণার জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ১১ হাজার ২০০ জনের বেশি কর্মচারীর ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। তাঁরা দেখতে চেয়েছেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাওয়ার পর বা সময় পরিবর্তনের আগে-পরে মানুষ ভুয়া বা ফিশিং ইমেলগুলোতে কেমন প্রতিক্রিয়া দেখায়। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হঠাৎ করে একটি ভুয়া ফিশিং ইমেল পাঠানো হয়। কিছু মানুষকে সময় পরিবর্তনের আগে এটি দেওয়া হয়েছিল, আর বাকিদের দেওয়া হয়েছিল সময় বদলানোর পরের স

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর