রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেখানে এই মামলার আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আড়াল করার জন্য তৎকালীন সরকার গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেছে। এ রকম অমানবিক ঘটনা ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো ২০১৩ সালের ৫ মে দুপুর থেকে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের লোকজনের হামলায় ৩২ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থক নিহত হন। দ্বিতীয় অভিযোগ হলো পরদিন ৬ মে সকালবেলা শাপলা চত্বর থেকে বেরিয়ে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ যান। সেখানে আন্দোলন করলে সেখানেও তাঁদের ওপর হামলা করা হয়। সেখানেও ২০ জন মারা যান। এরপর এই মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। শাপলা চত্বরের মামলায় ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার
শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।