তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পুলিশ সুপার, আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ–১ সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তাঁরা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানায় বসে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের সাঁজোয়াযান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে এসব এলাকার বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশ কাঁদানে
সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।