শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৬ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামের এক ব্যক্তি ও তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়ন থেকে এই মর্মান্তিক ঘটনার সংবাদ পাওয়া যায়।

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৫(১০ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৫:০৬
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বাংলাদেশ
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড
📌এক নজরে মূল বিষয়গুলো:
  • •চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার।
  • •শুক্রবার সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়ন থেকে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।
  • •নিহত শিশুদের বয়স পাঁচ মাস এবং বাবার বয়স ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ। তাঁর পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক চিত্রা পোস্টকে বলেন, জাহেদ হোসেন ও তাঁর দুই মেয়ের মরদেহ উ

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর