একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে কি একটি পরিবারেরও মৃত্যু হতে পারে? পারে। সড়ক দুর্ঘটনায় কখনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হয়, কখনো মা-বাবার সঙ্গে সন্তানদেরও প্রাণ যায়। আবার কখনো একটি দুর্ঘটনায় পরিবারের এতজন সদস্য মারা যান যে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়া যায় না। শোক করার মানুষও অবশিষ্ট থাকে না। মৃত্যুর এমন নির্মমতা আমাদের মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কেবল কিছু মানুষের প্রাণহানির ঘটনা নয়; কখনো তা একটি পরিবারের ইতিহাস, স্মৃতি ও ভবিষ্যতেরও সমাপ্তি। চিত্রা পোস্ট র খবর জানাচ্ছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হন। টাঙ্গাইলের নাগরপুরের চাষাভদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকর, তাঁর ছেলে, পুত্রবধূ, নাতনি ও চাচাতো ভাই—সবাই মারা যান। তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে শেষ পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়। সম্প্রতি জামালপুরের মেলান্দহে এক শিক্ষক দম্পতি ও তাঁদের সাত মাস বয়সী শিশুকন্যার মৃত্যুও একই নির্মম বাস্তবতার সাক্ষ্য দেয়। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে। সংস্থাটি প্রতিটি ঘটনা সরেজমিনে যাচাই করেনি। ফলে সংখ্যাটি চূড়ান্ত নয়; বাস্তবে এমন পরিবারের সংখ্যা আরও বেশি হতে পারে। মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসের দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। শুধু অটোরিকশা দুর্ঘটনাতেই একই পরিবারের দুজন নি
সড়কে শৃঙ্খলা ফেরাতে সদিচ্ছা জরুরি

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন
তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।