শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৫ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত, উত্তীর্ণ হয়েছেন দুই হাজার প্রার্থী

পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬–এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে দুই হাজার প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০(৩ নভেম্বর ২০২৬)
আপডেট:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ভোর ১২:১৬
১ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
শিক্ষা
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড
📌এক নজরে মূল বিষয়গুলো:
  • •ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬–এর চূড়ান্ত ফল প্রকাশিত।
  • •লিখিত, মনস্তত্ত্ব ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে দুই হাজার প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত।
  • •উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬–এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই হাজার জন। আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশ করা দুই হাজার জনসহ অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে। * ফল দেখুন এখানে নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আলোচিত খবর

আলোচিত খবর