শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৫ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত, ২২ হাজার ৬৩৬ যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আজ বুধবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিতের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৭৬। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৬(২৮ অক্টোবর ২০২৬)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:২৩
১ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
বিনোদন
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আজ বুধবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিতের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৭৬। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ায় ৫২ বছর বয়সেই নিতম্ব প্রতিস্থাপনের মুখোমুখি ‘সেভড বাই দ্য বেল’ তারকা টিফানি থিয়েসেন

জনপ্রিয় টেলিভিশন তারকা টিফানি থিয়েসেন জানিয়েছেন যে তিনি হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাময় সমস্যায় ভুগছেন। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে জানান যে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্ব প্রতিস্থাপন করতে হবে।

৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন: লরেন বোলার্টকে হারিয়ে জয়ী নৌবাহিনীর সাবেক ভেটেরান আইলিন লাউবাচার

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে কলরেডোর রক্ষণশীল আসনে বিজয়ী হয়েছেন নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও ডেমোক্র্যাট প্রার্থী আইলিন লাউবাচার। দীর্ঘ প্রচারণায় গ্রামীণ জনপদে ব্যাপক সময় দিয়ে তিনি হারান প্রভাবশালী রক্ষণশীল নেতা লরেন বোলার্টকে।

৪ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের লাভ ইজ ব্লাইন্ড এবং এরিকা কার্কের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়ালিটি শো লাভ ইজ ব্লাইন্ডের রিইউনিয়ন পর্ব এবং ডেভ চ্যাপেলের কৌতুকের পর এরিকা কার্কের মন্তব্য বর্তমানে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবিসি নিউজের একটি বিশেষ প্রতিবেদনে এসব ট্রেন্ডিং বিষয়ের বিস্তারিত উঠে এসেছে।

৪ দিন আগে
বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন ক্রিস রক, স্বীকার করলেন পর্নোগ্রাফি আসক্তি ও পরকীয়ার কথা

মার্কিন কমেডিয়ান ক্রিস রক তাঁর সাবেক স্ত্রী মালাক কম্পটন-রকের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং পর্নোগ্রাফি আসক্তির কথা স্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি অতীতের ভুলগুলোর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং নিজেকে মার্ভেল সিনেমার কোনো অতিমানবের সঙ্গে তুলনা করেছেন যিনি ক্ষমতার অপব্যবহারের পর চরম শিক্ষা পেয়েছেন।

৪ দিন আগে

আলোচিত খবর

আলোচিত খবর