ঘুমানোর ৯০ মিনিট আগে কুসুম গরম পানিতে গোসল করা অথবা অন্তত হালকা গরম পানিতে পা ডুবিয়ে রাখা একটি প্রাচীন কিন্তু বিজ্ঞানসম্মত নিরাময় পদ্ধতি।
গবেষণায় দেখা গেছে, যারা রাতে হালকা গরম পানিতে গা ধুয়ে ঘুমাতে যান, তাদের ঘুম আসতে গড়ে ১০ থেকে ১৫ মিনিট কম সময় লাগে এবং তাদের গভীর ঘুমের স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

