শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ১২:১১ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন। মো. ইয়াসীন সাদেক, প্রশাসক, কুয়াকাটা পৌরসভা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং স্থাপনা নির্মাণ আইন অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দ দেওয়া আছে। এ কারণে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পর কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ–সংক্রান্ত নিষেধাজ্ঞার একটি ব্যানার হোটেল নির্মাণের জায়গায় টাঙিয়ে দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে, এই স্থাপনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এস এ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জায়গাজুড়ে ইস্তানবুলের প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প এলাকায় একটি মসজিদ এবং কনভেনশন হলের নির্মাণকাজ চলমান রয়েছে। এ বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় ইস্তানবুল হোটেল নির্মাণের কাজ শুরু করা হয়। নির্মাণ প্রকল্প এলাকায় ইতিমধ্যে অন্তত ছয় একর ভূমির উন্নয়নসহ সীমানাদেয়াল করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ইস্

স্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩২(২৭ অক্টোবর ২০২৬)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
রাজনীতি
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন। মো. ইয়াসীন সাদেক, প্রশাসক, কুয়াকাটা পৌরসভা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং স্থাপনা নির্মাণ আইন অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দ দেওয়া আছে। এ কারণে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পর কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ–সংক্রান্ত নিষেধাজ্ঞার একটি ব্যানার হোটেল নির্মাণের জায়গায় টাঙিয়ে দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে, এই স্থাপনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এস এ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জায়গাজুড়ে ইস্তানবুলের প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প এলাকায় একটি মসজিদ এবং কনভেনশন হলের নির্মাণকাজ চলমান রয়েছে। এ বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় ইস্তানবুল হোটেল নির্মাণের কাজ শুরু করা হয়। নির্মাণ প্রকল্প এলাকায় ইতিমধ্যে অন্তত ছয় একর ভূমির উন্নয়নসহ সীমানাদেয়াল করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ইস্

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্যসহায়তা কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়াল ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের সাথে আলোচনার পর দেশজুড়ে খাদ্যসহায়তা বা স্ন্যাপ কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ব্যক্তিগত হস্তক্ষেপে এই সিদ্ধান্ত আসে, যা দেশটির ছোট দোকান ও মুদি ব্যবসায়ীদের বড় স্বস্তি দিয়েছে।

৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলে আদর্শগত দ্বন্দ্বের অবসান, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে সংশয়

মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্যের পর ডেমোক্রেটিক দলের ভেতরের আদর্শগত দ্বন্দ্ব সাময়িকভাবে প্রশমিত হয়েছে। পিএফ গ্লোবালের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দলের একটি বড় অংশ মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে দল আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।

১৪ ঘণ্টা আগে
ইরানকে শত্রু বলতে নারাজ নবনির্বাচিত মার্কিন ডেমোক্র্যাট সদস্য, ইসরায়েলকে সব অর্থায়ন বন্ধের দাবি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা আদম হামাভি ইরানকে ‘শত্রু’ হিসেবে অভিহিত করতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। এক সাম্প্রতিক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধের জোরালো দাবি জানিয়ে বলেন, ইসরায়েলের কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধের মুখোমুখি হয়েছে।

২ দিন আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র সমালোচনা বিল ও'রিলির

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের উল্লেখযোগ্য পরাজয়ের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিনের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট রক্ষণশীল ভাষ্যকার বিল ও'রিলি। তার মতে, অভিবাসন ইস্যুতে বর্তমান প্রশাসন মাত্রাতিরিক্ত কড়াকড়ি আরোপ করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ল্যাটিনো ভোটারদের সমর্থনের ওপর।

২ দিন আগে