স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে,আমাদের এমনটা মনে হচ্ছে না। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে। পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে। এখন যে অবস্থা,সে অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। ১১-দলীয় জোট থেকে আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে।’ ‘আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ’ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, বাংলাদেশের মানুষ ও ছাত্র-তরুণেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের বর্তমান তৎপরতা প্রতিবেশী দেশের কূটনৈতিক তৎপরতার অংশ। বাংলাদেশকে চাপে রাখতেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই আদর্শিক লড়াই। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসর
যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্যসহায়তা কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়াল ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের সাথে আলোচনার পর দেশজুড়ে খাদ্যসহায়তা বা স্ন্যাপ কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ব্যক্তিগত হস্তক্ষেপে এই সিদ্ধান্ত আসে, যা দেশটির ছোট দোকান ও মুদি ব্যবসায়ীদের বড় স্বস্তি দিয়েছে।



