শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ১২:৫৩ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ আজ শনিবার জরুরি যৌথ মতবিনিময় সভা করবে। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করতে কারখানার মালিকদের নিয়ে এ সভা ডাকা হয়েছে। এদিকে গতকাল শ্রমিক সংগঠনের পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিকনেতারা শ্রমিকদের উদ্দেশে বলেছেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে কাজে যোগ দিন। শ্রমিকনেতারা মালিকদের উদ্দেশে বলেন, বর্তমানে এক–দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নত

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ভোর ১২:০৬(৪৬ মিনিট আগে)
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
রাজনীতি
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ আজ শনিবার জরুরি যৌথ মতবিনিময় সভা করবে। যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় ঠিক করতে কারখানার মালিকদের নিয়ে এ সভা ডাকা হয়েছে। এদিকে গতকাল শ্রমিক সংগঠনের পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিকনেতারা শ্রমিকদের উদ্দেশে বলেছেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে কাজে যোগ দিন। শ্রমিকনেতারা মালিকদের উদ্দেশে বলেন, বর্তমানে এক–দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নত

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্যসহায়তা কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়াল ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের সাথে আলোচনার পর দেশজুড়ে খাদ্যসহায়তা বা স্ন্যাপ কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ব্যক্তিগত হস্তক্ষেপে এই সিদ্ধান্ত আসে, যা দেশটির ছোট দোকান ও মুদি ব্যবসায়ীদের বড় স্বস্তি দিয়েছে।

৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলে আদর্শগত দ্বন্দ্বের অবসান, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে সংশয়

মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্যের পর ডেমোক্রেটিক দলের ভেতরের আদর্শগত দ্বন্দ্ব সাময়িকভাবে প্রশমিত হয়েছে। পিএফ গ্লোবালের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দলের একটি বড় অংশ মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে দল আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।

১৫ ঘণ্টা আগে
ইরানকে শত্রু বলতে নারাজ নবনির্বাচিত মার্কিন ডেমোক্র্যাট সদস্য, ইসরায়েলকে সব অর্থায়ন বন্ধের দাবি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা আদম হামাভি ইরানকে ‘শত্রু’ হিসেবে অভিহিত করতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। এক সাম্প্রতিক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধের জোরালো দাবি জানিয়ে বলেন, ইসরায়েলের কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধের মুখোমুখি হয়েছে।

২ দিন আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র সমালোচনা বিল ও'রিলির

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের উল্লেখযোগ্য পরাজয়ের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিনের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট রক্ষণশীল ভাষ্যকার বিল ও'রিলি। তার মতে, অভিবাসন ইস্যুতে বর্তমান প্রশাসন মাত্রাতিরিক্ত কড়াকড়ি আরোপ করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ল্যাটিনো ভোটারদের সমর্থনের ওপর।

২ দিন আগে