দেশি বিউটি কুইন বললে এখন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার কথাই মনে হয়। প্যাজেন্ট্রিতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলার পর এখন তিনি পা রেখেছেন অভিনয় জগতেও। এদিকে মডেল হিসেবেও সমানতালে নিজেকে চেনাচ্ছেন এই সুন্দরী। সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডস উপলক্ষে নিউইয়র্কে গিয়েছেন মিথিলা। আর সেখানে ফল বা হেমন্তের ফ্যাশনে নিজেকে সাজিয়েছেন তিনি। লেদারের কোট আর ফার স্কার্ফে দেশি বিউটি কুইনের বিদেশ ভ্রমণের ফল ফ্যাশন লুক দুটি সত্যিই উষ্ণতা ছড়াচ্ছে। কালো লেদার জ্যাকেটে ফল ফ্যাশনে মেতেছেন মিথিলা সঙ্গে আছে কালো স্পোর্টস ব্রা আর ম্যাচিং লেগিংস কোজি ফার বর্ডারের কালো জুতা পরেছেন এর সঙ্গে মিথিলা। সঙ্গে আছে কালো লেদারের ওভারসাইজড টোট ব্যাগ খোলা চুল আর বড় ইয়েলো টিন্টেড সানগ্লাসে লুক কমপ্লিট করেছেন তিনি ব্রাউন ফার স্কার্ফের উষ্ণতা নজর কাড়ছে এই ফল লুকে। সঙ্গে মেরুন ব্যাগ সঙ্গে আছে কালো ক্যামিসোল টপ আর নীল জিন্স গাঢ় মেরুন লিপস, খোলা চুল আর একই বড় ইয়েলো টিন্টের সানগ্লাস দেখা যাচ্ছে। হাতে আছে রূপালি চেনের ঘড়ি। সব মিলিয়ে এই ফার স্কার্ফের লুকে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন মিথিলা ছবি : ইন্সটাগ্রাম
হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ায় ৫২ বছর বয়সেই নিতম্ব প্রতিস্থাপনের মুখোমুখি ‘সেভড বাই দ্য বেল’ তারকা টিফানি থিয়েসেন
জনপ্রিয় টেলিভিশন তারকা টিফানি থিয়েসেন জানিয়েছেন যে তিনি হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাময় সমস্যায় ভুগছেন। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে জানান যে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্ব প্রতিস্থাপন করতে হবে।



