প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর করছেন, যাঁরা রাষ্ট্রীয় কোনো প্রটোকলেও পড়েন না। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন, দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, এসব বিষয় জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। আজ মঙ্গলবার দুপুরে ১১–দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এ কথা বলেন। ১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন, কোনো তামাশা করতে নামেননি। এ জন্য তাঁরা কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না। মামুনল হক বলেন, ১১–দলীয় ঐক্য কেবল বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ এবং দেশের গতিপথ ঠিক করার বৃহত্তর লড়াইয়ের অংশ। এই লক্ষ্য সামনে রেখেই তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মামুনুল হক। তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দুরভিসন্ধিমূলক তৎপরতা চালালে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁরা আস্থা রাখতে পারছেন না। ন
হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ায় ৫২ বছর বয়সেই নিতম্ব প্রতিস্থাপনের মুখোমুখি ‘সেভড বাই দ্য বেল’ তারকা টিফানি থিয়েসেন
জনপ্রিয় টেলিভিশন তারকা টিফানি থিয়েসেন জানিয়েছেন যে তিনি হিপ ডিসপ্লাসিয়া ও ল্যাবরাম ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাময় সমস্যায় ভুগছেন। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে জানান যে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্ব প্রতিস্থাপন করতে হবে।



