কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালীপাড়া। বুধবার ভোরের আজানের পর রান্নাঘরে চা বানাতে যান এ গ্রামের ষাটোর্ধ্ব নারী শবে মেরাজ। রান্নাঘরে পা দিতেই শোনেন ফোঁস ফোঁস শব্দ, দেখেন বিশাল সাপ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলতে উদ্যত হন। পরে বন বিভাগের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যায় পরিবেশবান্ধব বিষধর সাপটি। সাপটি উদ্ধারে প্রথম এগিয়ে আসেন পাশ্ব৴বর্তী রাজারছড়া গ্রামের নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গঠিত কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) সদস্য। তিনি চিত্রা পোস্টকে বলেন, শবে মেরাজের ছেলে ছৈয়দুল আমিন ভোরে তাঁকে খবর দেয় যে তাদের বাড়িতে সাপ ঢুকেছে। তিনি গিয়ে দেখেন, ওখানে প্রায় ১০০ মানুষ জড়ো হয়েছেন সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলতে। নূর মোহাম্মদ জড়ো হওয়া লোকজনকে বন্য প্রাণী আইন সম্পর্কে সতর্ক করে বলেন, এই সাপ হত্যা করা আইনে অপরাধ। এর মধ্যে তিনি বন বিভাগকে খবর দেন। বন বিভাগের লোকজন দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন। সাপটির দৈর্ঘ্য ২০ ফুট ও ওজন ৭ কেজি বলে জানান নূর মোহাম্মদ। পরে বন বিভাগের উপস্থিতিতে সে সাপটি বস্তায় ভরেন নূর মোহাম্মদ। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে শিখলালীর জাহাজপুরা গর্জন বনে সাপটিকে অবমুক্ত করা হয়। জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন শিলখালীর রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম চিত্রা পোস্টকে বলেন, এটি ‘কিং কোবরা’ সাপ। পরিবেশের জন্য এ সাপ খুব উপকারী। খবর পেয়ে তাঁরা নোয়াখালী পাড়ায় গিয়ে দেখেন, অনেক লোক সাপটিকে মেরে ফেলতে জড়ো হয়েছেন লাঠিসোঁটা নিয়ে। তৌহিদ বলেন, ‘লোকজনকে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আমাদের। পরে অনেক চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে দূরে অবমুক্ত করে দিই। সাপটিকে কেন মেরে ফেলিনি, এ জন্য স্থানীয় লো
শীতের আমেজে বাথরুমের স্বাচ্ছন্দ্য বাড়াতে দারুণ সুযোগ, ১৫ শতাংশ ছাড়ে মিলছে টাওয়েল ওয়ার্মার
শীতের দিনে গোসলের পর আরামদায়ক উষ্ণতার অভিজ্ঞতা পেতে সেরিনলাইফ টাওয়েল ওয়ার্মার হতে পারে একটি চমৎকার বাথরুম আপডেট। অ্যামাজনের বিশেষ প্রাক-ব্ল্যাক ফ্রাইডে ডিলের আওতায় বর্তমানে এটি ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। সহজ অপারেশন, স্বয়ংক্রিয় শাট-অফ এবং পর্যাপ্ত ধারণক্ষমতার কারণে এটি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


