যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের নাম বদলে তাঁর বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল...উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি।’ এর আগে একটি নির্বাহী আদেশে গালফ অব মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছিলেন ট্রাম্প। তিনি সে কথারই উল্লেখ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য বিরোধের সময় লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার জোর চেষ্টাও চালিয়েছিলেন তিনি। এমনকি নতুন এই নাম ব্যবহার করার জন্য তিনি মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে, তাঁর এই সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন পিচাই। গুগল সিইওর উত্তরটি ট্রাম্প এভাবে বর্ণনা করেন, ‘তিনি বলেছেন, না, না, না। এবার আমি এটা করছি না...স্যার, মহাসাগরের বিষয়টা আলাদা। এগুলো...অনেকগুলো দেশজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এটা করতে বলবেন না।’ ‘তাই আমি সম্ভবত এই প্রস্তাব থেকে সরে আসব। আমার কি সরে আ
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন হারাচ্ছেন রিপাবলিকান নেত্রী লরেন বোবার্ট
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের চতুর্থ কংগ্রেসনাল আসনের নির্বাচনে রিপাবলিকান পার্টির পরিচিত মুখ লরেন বোবার্ট ডেমোক্র্যাট প্রার্থী আইলিন লাউবাচারের কাছে পরাজিত হয়েছেন। বার্তা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিজয়ী লাউবাচারের কাছে পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানিয়েছেন বোবার্ট।






