শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা। চিত্রা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম। মাহবুব উল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। তদন্ত কমিটির সদস্যরা সকালে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তাঁরা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন জ্বলছে। গত বুধবার দিবাগত রাত ১২টার পর সেখানে আগুন লাগে তদন্ত–সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। যেসব কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে, সেই বিষয়গুলো তাঁরা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে তাঁরা এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করবেন। ‘পিন্দনে খালি লুঙ্গিডা আছে, এখন কী করি খাব’ গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়া

চিত্রা পোস্ট সম্পাদকীয় পরিষদ
প্রকাশ:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৬:১০(১৫ ঘণ্টা আগে)
আপডেট:শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৮
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্ক
রাজনীতি
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট অনলাইন ডেস্কচিত্রা পোস্ট ভেরিফাইড

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা। চিত্রা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম। মাহবুব উল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। তদন্ত কমিটির সদস্যরা সকালে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তাঁরা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন জ্বলছে। গত বুধবার দিবাগত রাত ১২টার পর সেখানে আগুন লাগে তদন্ত–সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। যেসব কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে, সেই বিষয়গুলো তাঁরা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে তাঁরা এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করবেন। ‘পিন্দনে খালি লুঙ্গিডা আছে, এখন কী করি খাব’ গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়া

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্যসহায়তা কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়াল ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের সাথে আলোচনার পর দেশজুড়ে খাদ্যসহায়তা বা স্ন্যাপ কর্মসূচির নতুন নিয়ম বাস্তবায়নে ৯০ দিনের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ব্যক্তিগত হস্তক্ষেপে এই সিদ্ধান্ত আসে, যা দেশটির ছোট দোকান ও মুদি ব্যবসায়ীদের বড় স্বস্তি দিয়েছে।

২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলে আদর্শগত দ্বন্দ্বের অবসান, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে সংশয়

মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্যের পর ডেমোক্রেটিক দলের ভেতরের আদর্শগত দ্বন্দ্ব সাময়িকভাবে প্রশমিত হয়েছে। পিএফ গ্লোবালের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দলের একটি বড় অংশ মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে দল আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।

১২ ঘণ্টা আগে
ইরানকে শত্রু বলতে নারাজ নবনির্বাচিত মার্কিন ডেমোক্র্যাট সদস্য, ইসরায়েলকে সব অর্থায়ন বন্ধের দাবি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা আদম হামাভি ইরানকে ‘শত্রু’ হিসেবে অভিহিত করতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। এক সাম্প্রতিক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক অর্থায়ন বন্ধের জোরালো দাবি জানিয়ে বলেন, ইসরায়েলের কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধের মুখোমুখি হয়েছে।

২ দিন আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র সমালোচনা বিল ও'রিলির

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের উল্লেখযোগ্য পরাজয়ের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিনের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট রক্ষণশীল ভাষ্যকার বিল ও'রিলি। তার মতে, অভিবাসন ইস্যুতে বর্তমান প্রশাসন মাত্রাতিরিক্ত কড়াকড়ি আরোপ করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ল্যাটিনো ভোটারদের সমর্থনের ওপর।

২ দিন আগে

আলোচিত খবর

আলোচিত খবর