বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচের ফল নিয়ে কথা বলার চেয়ে সংবাদ সম্মেলনে সাফের ওপর ক্ষোভ উগরে দিতেই বেশি ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগেই সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। একপর্যায়ে কুয়েতের এই কোচ ঘোষণা দিয়েছেন, এটাই সাফ অঞ্চলে তাঁর শেষ আসর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। এরপরই সাফের আইন বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’ মুতাইরির অভিযোগ, ২০২১ সালের সাফেও তাঁর প্রতি অন্যায় করা হয়েছিল। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি। অথচ প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান নেই বলে দাবি তাঁর। ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে সাফের দ্বৈতনীতির অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ তাঁর সামান্য মন্তব্যের জন্য ছয় মাস বা এক বছর নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার কথা বলা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের সাফের পাঠানো ই-মেইলের বক্তব্যও পড়ে শোনান মুতাইরি। সেখানে তাঁর বিরুদ্ধে রেফারির সিদ্ধান্তের সমালোচনা ও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) কথা উল্লেখ ছিল বলে জানান তিনি। মুতাইরির দাবি, ১০ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে তিনি ১৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরও তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কেন, সেই
যুক্তরাষ্ট্র জাতীয় দল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হলেন মরিসিও পচেত্তিনো
যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ মরিসিও পচেত্তিনো দল ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। গত বছর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেও তিনি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবে পাড়ি জমাচ্ছেন। যুক্তরাষ্ট্রের হয়ে আগামী দুটি ম্যাচেই তিনি শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন।




