শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯ভিডিও
পছন্দের টপিক পিন করে সাজিয়ে নিন

রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতা—এই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। ইরানের সঙ্গে সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল। তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল-অমিল কোথায়? আর এসব বক্তব্য সংঘাতের বর্তমান অবস্থা সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে? সংঘাত নিয়ে ট্রাম্প, রুবিও ও ভ্যান্স কী বলেছেন প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রুবিও বলেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। রুবিও বলেন, ‘অর্থনৈতিক চাপের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করতে পারলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। এটা অচলাবস্থা নয়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’ উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে ‘জাহাজ চলাচলের সুরক্ষায়’ সহায়তা করতেও জি-৭-এর মিত্রদের তাগিদ দেন রুবিও। তিনি বলেন, মার্কিন বাহিনী সেখানে থাকবে। ডোনাল্ড ট্রা

স্ব
প্রকাশ:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩০(১ দিন আগে)
আপডেট:বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪০
২ মিনিট পাঠ
সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:
ছবি: চিত্রা পোস্ট আন্তর্জাতিক বার্তা বিভাগ
আন্তর্জাতিক
বড় করে দেখুন
ছবি: চিত্রা পোস্ট আন্তর্জাতিক বার্তা বিভাগচিত্রা পোস্ট ভেরিফাইড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতা—এই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। ইরানের সঙ্গে সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল। তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল-অমিল কোথায়? আর এসব বক্তব্য সংঘাতের বর্তমান অবস্থা সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে? সংঘাত নিয়ে ট্রাম্প, রুবিও ও ভ্যান্স কী বলেছেন প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রুবিও বলেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। রুবিও বলেন, ‘অর্থনৈতিক চাপের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করতে পারলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। এটা অচলাবস্থা নয়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’ উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে ‘জাহাজ চলাচলের সুরক্ষায়’ সহায়তা করতেও জি-৭-এর মিত্রদের তাগিদ দেন রুবিও। তিনি বলেন, মার্কিন বাহিনী সেখানে থাকবে। ডোনাল্ড ট্রা

সংবাদটি শুনুনস্বয়ংক্রিয় এআই অডিও রিডার
শেয়ার:
ফন্ট:

ফেসবুকে চিত্রা পোস্ট-এর সাথে যুক্ত থাকুন

তাত্ক্ষণিক ব্রেকিং নিউজ, ফটোকার্ড ও ভিডিওর জন্য আমাদের অফিসিয়াল পেজে ফলো করুন।

পেজে ফলো করুন

আরও পড়ুন এই বিভাগের সংবাদ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন হারাচ্ছেন রিপাবলিকান নেত্রী লরেন বোবার্ট
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন হারাচ্ছেন রিপাবলিকান নেত্রী লরেন বোবার্ট

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের চতুর্থ কংগ্রেসনাল আসনের নির্বাচনে রিপাবলিকান পার্টির পরিচিত মুখ লরেন বোবার্ট ডেমোক্র্যাট প্রার্থী আইলিন লাউবাচারের কাছে পরাজিত হয়েছেন। বার্তা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিজয়ী লাউবাচারের কাছে পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানিয়েছেন বোবার্ট।

৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ: টার্মিনালে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ: টার্মিনালে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ

ফেডারেল এভিয়েশন প্রশাসনের এক বিরল দেশব্যাপী গ্রাউন্ড স্টপ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর আকাশপথ ফাঁকা হয়ে গেলেও টার্মিনালগুলো আটকে পড়া যাত্রীদের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে। এতে দেড় মিলিয়নেরও বেশি মানুষের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

১ ঘণ্টা আগে
স্বতন্ত্র প্রপ্রো রেসলিং কি মৃত? কি বললেন তারকা এফী
আন্তর্জাতিক

স্বতন্ত্র প্রপ্রো রেসলিং কি মৃত? কি বললেন তারকা এফী

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় স্বতন্ত্র রেসলিং বা ইনডি রেসলিংয়ের মৃত্যু নিয়ে বেশ আলোচনা চলছে। এই বিষয়ে মুখ খুলেছেন প্রখ্যাত রেসলার এফী, যিনি মনে করেন ভক্তদের আনন্দ দেওয়া এবং টিকিট বিক্রির মাধ্যমেই এই শিল্প টিকে থাকবে।

১ ঘণ্টা আগে
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হর্স ক্যারেজ চালকদের ওপর প্রাণী অধিকার কর্মীর হামলা, গ্রেপ্তার ১
আন্তর্জাতিক

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হর্স ক্যারেজ চালকদের ওপর প্রাণী অধিকার কর্মীর হামলা, গ্রেপ্তার ১

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে হর্স ক্যারেজ চালকদের ওপর চড়াও হয়েছেন এক প্রাণী অধিকার কর্মী। অভদ্র আচরণ ও প্রাণীর অধিকার নিয়ে স্লোগান দেওয়ার একপর্যায়ে তিনি দুই চালককে মারধর করেন এবং স্কেটবোর্ড দিয়ে মাথায় আঘাত করেন। পুলিশ এই ঘটনায় জড়িত ২৭ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে।

১ ঘণ্টা আগে

আলোচিত খবর

আলোচিত খবর